কন্যা সন্তান

✒️দেবাঞ্জনা সেন

বাড়িতে শোকের ছায়া পাশের বাড়ি থেকে জানতে চাইলেন--

মৃদ ও গম্ভীর স্বরে উত্তর দেওয়া হলো --
বাড়িতে কন্যা সন্তানের আগমন হয়েছে,
তাই আনন্দ করে বাড়ানো যাবে নাকো মনের মায়া।

কোন্ শিশুটি পুরুষ হবে ? কোনটি হবে নারী --?
সেটি তো সৃষ্টি কর্তা ঠিক করে দেন,
ঠিক করেন না তো কোন নারী।

যুগ আসে,যুগ যায়--
আজও প্রতিটি নারী অসহায়,
প্রতিটি ক্ষণে রত থাকে জীবন সংগ্রামে
শুধু শোষণ চলে শাসনের নামে।

অনেকতো হল নারী হয়ে মুখ বুজে ঘরের কোণে থাকা--
পুরুষ শাসিত সমাজে নিজেদের শক্তিকে আড়াল করে রাখা।

এবার সময় এলো, নিজেকে শোষণ মুক্ত করে
অনন্যা করে তুলার পালা।

কথায় আছে -- " আমরা নারী আমরা সব পারি --
কথাটির মধ্যে লুকানো শক্তিটির বহিঃপ্রকাশ করে
প্রতিটি কন্যা সন্তানকে প্রান খুলে --
বরণ‌ করে ঘরে তোলে নেওয়ার পালা "।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন