✒️স্বর্ণা রায়
ছাই থেকে যেমন ভাবে ফিনিক্স পাখির জন্ম হয়,
তেমন ভাবেই গভীর রাতে ওভার থিংকিং জন্ম নেয়
সকাল হলে ফিলিংসরা সব নতুন বাসায় মত্ত হয়,
মরিচীকায় পা ফেলতেই যেমন ভাবে জ্বলে উঠে,
বৃষ্টিস্নাত রাতের পর সকালটিও তেমন ভাবেই শীতল হয়
তারপর আবার রক্তস্নাত স্বপ্নিলরা দৃষ্টিকটু হয়ে চেয়ে থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন