✒️রেহানা বেগম হেনা
সূর্যোদয় দেখবো, তাই
পাহাড়ের গা ঘেঁষে দাঁড়াই।
দেখি, ভোরের সূর্যটি
পাহাড়ের গা বেয়ে বেয়ে
হামাগুড়ি দিয়ে দিয়ে
আকাশ ধরে,
লাল গোলাপী কোমল আভা দেয় ছড়িয়ে,
সেই আভা মেখে নিই সারা শরীরে।
কবিতা ও আমি,
আমি আর কবিতা,
ইচ্ছে মতো
দুজনে হাত বাড়িয়ে দিই সামনের দিকে,
নরম আলো ছুঁয়ে প্রতিজ্ঞা করি -
মানুষ হওয়ার
আপ্রাণ চেষ্টা চলছে
সূর্যের মতন সত্যের আলোয়।
ধীরে ধীরে মানুষ হয়ে ওঠার চেষ্টা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন