শরৎ বরণ

    অভিজিৎ চক্রবর্ত্তী

নদীর তীরে কাশের দোলা । 
                 মাঝ নদীতে ভাসে ভেলা ।। 
শরৎ রাণীর কোমল ছোঁয়ায় । 
           মন হারানো দক্ষিণ হাওয়ায় ।। 
হৃদয় কোণে ময়ূর নাচে । 
            বেলা শেষের আলোর পাশে ।। 
আকাশ জুড়ে মেঘের ভেলা । 
                গাছে গাছে ফুলের মেলা ।।
শিশির ভেজা ঘাসের ডগা । 
              কোমল পায়ে শিশির লাগা ।। 
গাছের ডালে খেচর উড়ে । 
               রঙ বেরঙ্গিন গানের  সুরে ।। 
রকমারী ফুলের সুভাস । 
                 শারদীয়া মায়ের আভাস ।। 
শিউলী ঝরা ভোরের আলো । 
               প্রকৃতি নতুন সাজ পেলো।। 
মায়ের রূপের  ঝলমল আলো । 
         দূর করে দেয় জগতের কালো ।।হৃদয়পুরে আনন্দের ঢেউ ।
    আমি ছাড়া আমার নেই আর কেউ।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন