✍️ মনচলি চক্রবর্তী
নারী তুমি দশভূজা মহামায়া
স্নেহ, মমতা, ভালোবাসায় পূর্ন তোমার কায়া
নারী তুমি গৃহিনী, তুমিই গর্ভধারিনী
জগৎ সংসার, গৃহ, সন্তান,তুমিই রক্ষাকারিনী
যদিও সদাই সবে ভাবে তাচ্ছিল্যে তুমি অতি সাধারন
প্রমান করেছো বারংবার তুমি অসাধারন চিরন্তন
সেই নারীই হয় প্রতিনিয়ত অত্যাচারিত,বঞ্চিত
প্রতিবাদে গর্জে উঠো,উগড়ে দাও অভিমান যত সঞ্চিত
নারী তুমি ভুলতে দিও না এই জগৎ সমাজকে
তুমি প্রকৃতি, তুমিই শক্তি, মানবে সবাই নতমস্তকে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন