ভরসা

     ✍️ রত্না  মজুমদার 

পূজোর  সময়  এসে  গেছে,
এবার মা দুর্গা এসে যাবে  তাঁর  বাপের  বাড়ি ।
মায়ের কাছে বিনীত  প্রার্থনায়  গাঢ়  আবেদন,
মাগো সইতে  পারছি না  আর  কোভিডের চোখের  রাঙানি ।
ভয়াবহ দুঃখ  অনিবারে  আতঙ্কিত ;
সারি সারি  মৃত্যুমুখ মিছিলের চাপান উতর,
শোকের হাওয়ায় ভরসা দাও মা ।
আসুরিক শক্তি দমনের ন্যায় তুমি পারবে 
কোভিডের মৃত্যু   গোলাপ,
পুরোহিতের মন্ত্র ঢাকির বাদ্য আর সঙ্গীতের মূর্চ্ছনায়
দেবী  বোধনের  উপস্হাপনা।
পূজো  শেষে ' অঞ্জলি  লহ মোর',
এখন পৃথিবীর দুঃসময় ;
বেবাক দৃষ্টিতে মানুষের চেহারা  শুনশান।
তাছাড়া পুরনো  সেই প্রেম - প্রীতি - ভালোবাসা নিঃসাড়,
জেগে  উঠেছে অহংবোধ।
সন্ধ্যার আরতীতে ধুনুচি  নিয়ে  নব নব নৃত্যের পসরা এবার,
সাজসজ্জায় কিয়দংশ আলোময়।
দারিদ্র‍্যের কুটীরে মৃদু প্রদীপের শিখা,
আবার ফিরে আসবে কি
অতীতের আলোময় ভালোবাসা বাসীর আলিঙ্গন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন