শরত কালে আশ্বিন মাসে,
আইলো মা দুগ্গা।
বরন কইরা নিলাম তারে,
ধান দুব্বা দিয়া।
মায়ের সাথে আইলো আবার;
লক্ষ্মী সরস্বতী।
কার্তিক গনেশ আইলো সাথে;
ঘুরবো মামার বাড়ি।
সাথে আইলো সিংহ পেঁচা,
আইলো ইঁদুর মহাশয়।
এই দেইখা হাঁস ময়ূর বায়না ধরে;
আমরাও যামু তোমরার সাথে।
মা দুগ্গা আইলো মর্ত্যে;
সিংহের পিঠে চেপে।
এই দেখে মর্ত্যের মধ্যে,
ঢাক কাঁসর বেজে উঠে।
ও! কাকু চলোনা যায়,
মা দুগ্গা'রে দেখতাম।
পুবের মন্দিরে বাজতাছে ঢাক,
চলোনা গিয়া দুগ্গা মা'রে দেইখা আই।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন