মাতৃভাষা দিবস
এক কাপ চা
চাঁদ মামা

অবলা ভাষা
একুশ আর একুশে নেই
নুডলসের গপ্পো (সপ্তম পর্ব)
সম্পৰ্কটা আত্নাৱ
আমার বাংলা ভাষা
সরস্বতী মায়ের বন্দনা
একুশের স্মৃতি
বেঁচে থাকুক বন্ধুত্ব
২১শে ফেব্রুয়ারি
গোলাপ
এই বাড়ীটা
প্রাণের ভাষা
সমাপ্তিহীন ঠিকানা
আলোকিত আগামীর জন্য
একুশ মানে
দেশপ্রেমিক
বর্ণমালা
প্রেম
একে একে চলে যাচ্ছে
বলছি কবর থেকে
✍️ মিঠু মল্লিক বৈদ্য
তোমার প্রেমের প্রেমিক আমি,ঘুরছি শুধু হন্যি হয়ে
চারদিকেতে শত স্বাদের মিষ্টি মধুর ডাকটি আসে।
হরেক রকম বর্ণমালা,কত স্বপ্ন কত আশা
তবুও তোমার মাঝেই স্বর্গসুখ,তোমার মাঝেই মজা।।
প্রথম যেদিন দেখেছিলাম আলো,শুনেছিলাম ডাক
সেদিন থেকেই প্রেমিক হয়ে দিচ্ছি তোমায় হাঁক।
তোমার মাঝেই নাড়ীর বাঁধন তোমার মাঝেই শাসন
তোমার বর্ণেই প্রথম বুলি তোমার সাহসেই চলন।
তুমিই আমার প্রথম ভরসা প্রথম দিনের আকুলতা
তোমার মাঝে শৈশব তোমায় নিয়েই মরণযাত্রা।
তাই তো তোমার কান্নায় আমার ছটফটানি
তোমার মুক্তির দাবীতে রাজপথে বুক পেতে বসি।
একুশ কিংবা উনিশ তোমার লাগি কাঁদে
কবর থেকে আমি আজও দেখি বারে বারে।
বলছি তাই
তোমার মাঝেই স্বর্গসুখ তোমার মাঝেই বাঁচা।
অতিপ্রাকৃত
| ✍️ - মোহাঃ মোস্তাফিজুর রহমান |
| পাশবিক প্রবৃত্তির মনুষ্য অতিপ্রাকৃত চাহিদা মতো হরেক রকম কেউ বিলাসী জীবন পেতে কেউ একটু সুখ। উদ্বন্ধন রজ্জু আঁকড়ে হয়ে ওঠে পাশবিক দুনিয়ার সম্রাট লজ্জা ঘৃণা অনুতাপ জলাঞ্জলি দিয়ে ক্যাকটাসের কাঁটা বিদ্ধ হয়ে বেরিয়ে আসে চন্দ্রালোকে কিম্বা সূর্যালোকে যেথা নীল গ্রহের মনুষ্যলোক। |
সম্পাদকীয়
ঘুড়ি
✍️ অধীর কুমার রায়
ঘুড়ি উড়ছে দিগন্তের নীলিমায়।
লাটাই নেই হাতে,
তবু স্মৃতির সুতো ধরে টানি।
ঘুড়ি ঘুরে ঘুরে বলে যায় কানে কানে
রোদ্দুর ভেজা দিনের কথা।
হিমেল সকালে বারান্দায় বসে দুজনে।
চায়ের পেয়ালা সাক্ষী থাকে
কিছু অবুঝ দিনের গল্পকথার।
গরম চায়ের ধোঁয়া উড়ছে
এখনো উত্তাপে ক্ষতবিক্ষত অনুভবি হৃদয়।
ঘুড়ি উড়ছে।
কখনো মেঘের চাদর ঢেকে দেয়।
আপ্রাণ সুতো ধরে টানি।
তবু কিছুতেই নামেনা সে ঘুড়ি
হৃদয় আকাশ হতে।
অনুভূতি প্রকাশের পথ
✍️ ইমরান খান রাজ
সে আমায় হারায়নি
হারিয়েছে অনুভূতি প্রকাশের পথ,
আলো ঝলমলে রোদ্দুর।
সে আমায় হারায়নি
হারিয়েছে হাসি মুখ আর শীতল স্পর্শ,
জোছনার মায়া কিংবা অভিযোগ।
সে আমায় হারায়নি
হারিয়েছে জড়িয়ে ধরার চেষ্টা,
হাত ধরে হাঁটার গতি।
সে আমায় হারায়নি
হারিয়েছে গন্তব্য এবং ঠিকানা,
ভালোবাসি বলার মানুষ।
অমর প্রেমের স্মৃতিচিহ্ন কবি চন্দ্রাবতী শিবমন্দির
ঠকে যাওয়া
এই পৃথিবীতে কেউ ঠকতে রাজি নয়
সবাই শুধু ঠকাতে ব্যস্ত।
প্রতিটি মুহুর্ত প্রতিটি দন্ড একে অপরকে ঠকাতে শশব্যস্ত।
ঠকতে কে চায় বলুন, সবাই চায় জিতে হাসিল করতে, কিছু লাভ করতে।
কিন্তু যে একবার ঠকে গেছে, যার একবার বিশ্বাসের পাহাড় টলে গেছে।
সে আর ঠকতে ভয় পায় না, সে ঠকেও আনন্দ উপভোগ করতে শিখে গেছে।
শিখে গেছে ঠকে যাওয়া রাস্তাকে লাভজনক রূপে পরিবর্তন করতে।
রহস্যময় এই পৃথিবীতে সবাই ঠকে যায়।
একবার না একবার সবাইকে ঠকতে হয়
কারো না কারো কাছে ঠকতে হয়,
নয় তো কোনো প্রিয় বস্তুর কাছে ঠকতেই হয়।।
নেতাজী
✍️ আলমগীর কবীর
ওগো নেতাজী তুমি মহান তুমি দুঃসাহসিকবান
তুমিই সেই নেতা যার নেই কোনো তুলনা
যতই আমরা যাই তোমায় ভুলে কিন্তুু তুমি মোদের ভুলছনা।
ওগো নেতাজী শুননা তোমার চরণধূলি মোরে দিয়ে দিবেকি একটু শান্তনা।
যখন আমি বুঝতে শিখেছি তখনই তোমার নাম শুনেছি
তখন থেকেই হয়েছি পাগল অনেকে তোমায় চিনলনা।
আজও আমি গাই তোমার গান নাহি পাই মনে শান্তি
তোমার জীবনী পড়ে মোর হচ্ছেনা কভু তৃপ্তি।
ওগো নেতাজী যেখানেই থাকো জানাই আমি তোমায় প্রণাম
আমরা ভারতবাসী মহাভাগ্যবতি জন্মেছে এই দেশে এক বীরমহান।
ওগো নেতাজী তোমার মতো হতে পারবোকি জানিনাতো আমি
তবুও মনে ভালোবাসা জাগে মোদের জন্মভূমি।
যখন তুমি ছিলে বন্দী, বন্দী নিজ গৃহে অনাহার
তারপর সেই ইংরেজবাহিনী তোমার ভয়ে আতঙ্ক আর হাহাকার।
ভীষণ অসুখ
✍️ দীপঙ্কর বিশ্বাস
ডাক্তার বাবু ডাক্তার বাবু…
শিরদাঁড়াটা ভীষণ ব্যথা
রাত্তিরে ঘুম নাই,
উপশম কি আছে কিছু
জানতে আমি চাই ।
হঠাৎ করেই কেমন জানি
হয়ে গেছে শক্ত
মনে হচ্ছে দেহে হরতাল
বন্ধ হয়েছে রক্ত !
এতদিন তো ছিল ভাল
বড়ই নমনীয়,
মাঝে মাঝে বেঁকিয়ে বেঁকিয়ে
বানিয়ে ফেলতাম ‘ক্ষ’!
যেখানে সেখানে যেমন খুশি
হয়ে যেত ‘নিল ডাওন’
জীবন আমার ধন্য তখন
জগত সেরা ‘ক্লাউন’!
নৃত্য কত, নিত্য নতুন
ছিল আমার রপ্ত…
সকল প্রকার বাদ্য বাজিয়ে
সুর ছিল সব সপ্ত !
অমুক দাদা, তমুক দাদা,
সকল দাদার ভক্ত…
সকল দাদার পদযুগল
আমার তেলে সিক্ত।
সময় ছিল হাতের মুঠোয়
হামসে বড়া কউন?
আমার দাদা কি আসে যায়
ক্ষমতায় কে হউন…।
হঠাৎ করেই শিরদাঁড়াটা
হয়ে গেল সোজা!
ভীষণ অসুখ কেন হল
যাচ্ছে না তো বোঝা!
সমাজ আমায় কেমন করে
এমন মেনে নেবে
পরিবার কি এমন রূপে
আমায় দাম দেবে?
সারিয়ে দিলে তাড়াতাড়ি
মূল্য পাবেন খাসা
সোনার থালা, রূপার থালা,
নইলে নতুন বাসা।
তাইতো বলি রক্ষা করুন
ওহে ডাক্তার বাবু
মেরুদণ্ড সোজা হয়ে
করেছে আমায় কাবু।
নেতাজী তোমায় কিছু বলার ছিল
✍️ সুপর্ণা মজুমদার রায়
নেতাজী,তোমায় কিছু লিখবো বলে
কলম ধরেছি আজ।
আঁধারে কেন বিলীন হলো
তোমার রণসাজ?
সত্যিই তুমি কোথায় আছো
জানতে ইচ্ছে করে,
তোমাকে ছাড়া বাঙালী আজ
কুকুরের মতো মরে।
স্বাধীনতার বদলে রক্ত চাওয়া
ছিল কি তোমার অন্যায়?
তবে কেন তুমি হলে অপহৃত
বুর্জোয়ার ছলনায়?
আন্দামানে তোমার উড়ানো
প্রথম ত্রিবর্ণ ধ্বজা,
বিনিময়ে কি তুমি পেলে
এতো কঠোর সাজা?
নেতাজী, তোমার আজাদ হিন্দ ফৌজ
কোথায় কেমন আছে?
একটিবারও জানতে চাও না
দেশবাসীর কাছে?
ধর্মের নামে অধর্ম চলে
অর্থের অপচয়,
দানবের আঘাতে জর্জরিত
তোমার দেবালয়!
হিংসার আঘাতে মা যে মোদের
বড়োই অসহায়,
তাঁর সুভাষ ফিরবে কবে
অধীর অপেক্ষায় ।
মন যে আরও বহু প্রশ্নের
উত্তর জানতে চায়,
নেতাজী,তুমি ফিরবে কবে
বাঙালী সেটাই জানতে চায় ।
আঁধারে নিজেকে করেছো গোপন
কাদের ইশারায়?
আজও বাঙালী হন্যে হয়ে খোঁজে
নেতাজী, তুমি কোথায়?
নেতাজী, তুমি কোথায়?
*******************
বীরপুরুষ নেতাজী
✍️ পূজা নাথ
হে বীরপুরুষ নেতাজী
তুমি কতো কিছুই না করেছো,
দুঃখী দেশবাসীদের জন্য
শত্রুদের বিরুদ্ধে লড়েছো।
নিজের কথা না ভেবে
চেয়েছো মানুষের সুখ,
আজও তাই নাম শুনলে
গর্ভে ফুলে ওঠে ভারতবাসীর বুক।
হে বীরপুরুষ নেতাজী
তুমি ভারতবাসীর সব দুঃখ সরিয়ে ,
অনেক সংগ্রামের মাধ্যমে
দেশবাসীকে দিয়েছো সুখ- শান্তিতে ভরিয়ে ।
জনগণ কে বলেছো -তোমরা আমাকে রক্ত দাও
আমি তোমাদের দেবো স্বাধীনতা ,
এই বাণীটির মাধ্যমে
সারাদেশে শোনা যায় তোমার বিজয় গাঁথা ।
হে বীরপুরুষ নেতাজী
স্বাধীন ভারতে আছে তোমার অনেক অবদান ,
তাই আজও দেশবাসীরা করে
নেতাজী সুভাষচন্দ্র বসুর জয়গান ।
প্রেমিক
নেতাজী তুমি আসতে যদি আবার
তুমি আসনি
ঘুড়ি
বিবর্তনের মালা
অস্তিত্ব
✍️ প্রিয়াঙ্কা দেবনাথ
আমি ধুলোর গায়ে মিশে থাকি আর,
হালকা হাওয়ায় উড়ে বেড়াই।
ধরে রাখতে জানো যতদূর,
ভালোবেসে থেকে যেতে চাই।
বেলা অবেলার অবহেলায়
নীরবে হারিয়ে যাই।
কেউ জানতে পারেনি কণায় কণায়
কখন ভেঙে গুড়িয়ে ছাই।
মোহঘুম কেটে যেতেই দেখবে
চারপাশ জুড়ে যেন আমি আর নাই।
তবুও স্মৃতির দেওয়াল বেয়ে,
আপন অস্তিত্ব খুঁজে পাই।
সহযাত্রী
"""""""""""" ✍️ চন্দন পাল
অযোধ্যা থেকে রেল ফিরে-
সোঁ সোঁ আদুরে বাতাস গায়ে লাগে সরযূ কোশল মিথিলা দন্ডকারণ্য পঞ্চবটী কিষ্কিন্ধ্যা রামেশ্বরের।
গায়ে লাগে পবিত্র রাম নাম !
এখন আর কেহ 'রামের কিরা' কেটে মিথ্যা বলবে না।
কামড়ায় সোনার হরিনীর উপস্থিতি টের পাই!
সুবর্ণ ঝিলিক ছোটে, সুগন্ধে বিমোহিত দিক্বিদিক।
ঘরে এসে জামা ঝারা দিতেই ছড়িয়ে পড়ে তার গন্ধ।
আস্থা আর মায়ার শেষে! বিজ্ঞানের জয়যাত্রা নির্ঘাত শুরু।
*************
নুডলসের গপ্পো (৬ষ্ঠ পর্ব)
✍️ ~ রাজা দেবরায়
MSG বা Monosodium Glutamate হলো কেতাদুরস্ত নাম! চালু নাম হলো "অজিনোমোটো"। চীন, জাপানে রান্নায় অজিনোমোটো'র ব্যবহার বহু শতাব্দী ধরে চলে আসছে। আগে এটা সংগ্রহ করা হতো সামুদ্রিক শ্যাওলা থেকে। তারপরে চাহিদা মেটাতে কারখানায় শর্করা জাতীয় বস্তু বিশেষ পদ্ধতিতে গেঁজিয়ে (fermented) তৈরি করা হয়।
খাদ্যের যে নির্দিষ্ট স্বাদ বা গন্ধ রয়েছে সেটাকে বজায় রাখতে এবং আরও কিছুটা শক্তিশালী করতে এই সাদা রঙের গুঁড়ো অজিনোমোটো ব্যবহৃত হয়। তবে এটি খাদ্যে নতুন কোনো স্বাদ ও গন্ধ জুড়ে দেবার জন্য কোনো ভূমিকা গ্রহণ করেনা।
অজিনোমোটো ভালো নাকি খারাপ এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত-
The safety of MSG, as related to the corporate image of Ajinomoto, has been a point of discussion since 1910, with unsubstantiated rumors relating to the use of serpents in its raw materials. Since the 1940s, safety concerns have been voiced several times by public institutions in both Japan and the United States. Additional concerns included Chinese restaurant syndrome in the 1960s and the call for greater regulation on the use of MSG, which was based on the work of Professor John Olney, in 1969. In 1996, the FDA commissioned the Federation of American Society for Experimental Biology (FASEB) to study the effects of MSG, who concluded that MSG is safe for most people. At the time, Ajinomoto also noted the possibility that asthma patients and carriers with symptoms of Chinese restaurant syndrome symptoms may be affected, but ultimately, the safety of this group was also confirmed by subsequent test results in the United States and Australia.
In 2020, Ajinomoto along with other activists launched the RedefineCRS campaign to combat the myth that MSG is harmful to people's health, which highlights both the underlying xenophobic biases against Asian cuisine and scientific evidence that the myth is false.
লজ্জা
✍️ সঙ্ঘমিত্রা নিয়োগী
রাজপথ জুড়ে ব্যস্ত নিঃশ্বাস ছুটছে
শীতকালীন ঘুম শরীরময়
দুধারে দোকানীরা নিজেদের
অগণিত বিকি করছে
নগ্ন শিশুদের ফুটপাতে দাঁড়ানো দেখে
জল কেঁপে ওঠে, অবশ হয়ে যায় আঙুল
এসব বেঁচে থাকা
কবিতা লিখে লজ্জা ঢাকি।।
অনুভূতি প্রকাশের পথ
কাব্যগ্রন্থ
✍️ নীলিমা বেগম
জীবনের প্রতিটা দুঃখ যেন
একটা করে শব্দ ।
অগণিত শব্দ কথা মিলিয়ে
কবিতার পর কবিতা হবে।
আজন্ম প্রসব বেদনা সহ্য করে,
অবশেষে একটা কাব্যগ্রন্থের
জন্ম হবে।
শূন্যপ্রাপ্তি
✍️ বৈশালী নাগ
নতুন বছর দরজায় নিয়ে যে
এলো শূন্যতা,
শুন্যতায় মিলিত থাকে নিজস্ব এক মিষ্টি যন্ত্রনা;;
অভিমানগুলি পরিণত হয় যখন এক রাশ অভিযোগে
প্রাপ্তির ঝুলিও ভরে উঠে শুন্যতাতে।
অধিকার ভরে উঠে অভিমানেতে যখন
উদ্দেশ্যেহীন ভালোবাসায় বাঁধে কি তখন মন?
পার্থিব জীবন বসন্ত পেতে চায়
হাত বাড়ালেই সব যেনো দাবানল হয়ে যায়।
প্রত্যাশা যেখানে শূন্য থাকে
স্নেহের ঘড়া ও পায়না পূর্ণতা,
আশায় রয়ে যায় মন বছর শেষে যেনো শুন্যতা প্রাপ্তিতে পরিণত হয়।
বেরোলেই বুঝতে পারবি
*********************
✍️ টিংকুরঞ্জন দাস
গত বর্ষায় বলেছিলাম
তোকে নিয়ে বৃষ্টিতে ভিজব
কিন্তু শরীর খারাপ করবে ভেবে
বৃষ্টিতে আর ভেজা হলো না।
চল, এই শীতে কুয়াশার চাদর ছিড়ে
ঘুরে আসি কোন গ্রামে
দেখে আসি কোন কৃষাণীর রান্নাঘরে
কতটা ক্ষিধে রান্না হচ্ছে।
জরিপ করে আসি
বেকারত্বের কতটা জ্বালা নিয়ে
এম এ পাস ছেলেটা ভাড়ার অটোতে
যাত্রীর জন্য পথের দিকে তাকিয়ে আছে।
যেতে যেতে পথে যদি
কোন পথশিশুকে দেখতে পাই
তার কাছ থেকে জেনে নেব
গ্রীষ্ম বর্ষা কিংবা শীতের পার্থক্য।
খুব মজা হবে,
বুঝতে পারবি, আট তলার ফ্ল্যাটে
যে সুখ নিয়ে খাচ্ছিস আর ঘুমাচ্ছিস
সেটা ভারতবর্ষের প্রকৃত মানচিত্র নয়।
আমার ভারতবর্ষ এখনও আধপেটা খেয়ে ঘুমায়
আমার ভারতবর্ষ ঋণগ্রস্থ হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়
আমার ভারতবর্ষ চিকিৎসার জন্য চিৎকার করতে পারে
শুধু ধর্মের কথা বলে দিলেই
দেখবি সবাই কেমন নিজেকে ভুলে যেতে পারে।
আমার স্বদেশ মা আমার গরিমা
🙏 রণদীপ সিংহ
নিখিল ভূবন মাঝে
আর তো দেখি না যে,
আমার দেশের মতো
বিশ্ব - ভূবনে যতো ।
এমন সোনার দেশ
নেই যে রূপের শেষ ,
পাহাড় - ঝর্ণা - নদী
বইছে নিরবধি ।
এখানে কোকিল ডাকে
কাতরে চাতক হাঁকে ,
পাখি গায় গান --
সেদেশ মা কে লাখো প্রণাম।
জাতি - ধর্ম - বর্ণ ভেদে
নাগরিক খুশিতে মাতে,
আমার জন্মদাত্রী মায়ের মতো
আমি দেশ মায়ের গরিমায় আপ্লুত !
২১/০১/২০২৪
-----------------------------
আসক্ত
✍️ দীপক রঞ্জন কর
-------
ফাস্ট বয় ধনঞ্জয়
স্কুলের মেধাবী ছাত্র ,
ভদ্র শালীন আচরণে
সকলের প্রিয় পাত্র ।
পড়ায় সেরা খেলায় বেশ
গলাও ভালো গানে ,
মা-বাবার মানিক রতন
সকলের হৃদয় টানে ।
স্কুল কলেজ পড়া সেরে
বহিঃ রাজ্যে গেল পড়তে,
মা-বাবার ইচ্ছা পূরণে
স্বপ্নের আকাশ ধরতে ।
পড়ার খরচে নিচ্ছে টাকা
খরচ হিসাব পায় না ,
মা-বাবার চিন্তার ভাঁজ
কেবলই টাকার বায়না ।
আসে না বাড়ি চিন্তা ভারী
খবর আসে মেইলে,
মেডিকেলে পড়তে গিয়ে
শয্যায় মেডিকেলে ।
খবর নিয়ে জানা গেছে
আসক্ত হলো নেশায়,
মায়ের স্বপ্ন চুরমার করে
জল ঢেলেছে আশায় ।
অসময়
✍️ স্বর্ণা রায়
বুকের পাঁজর খুলে পড়ছে
অসময়ের অসুখে
রোজ তার রাত কাটে সেই শীতের নিস্তব্ধ আকাশের কুলে
তার সদ্য যৌবনবতী মেয়েটিও রাত জাগে লুকিয়ে
সংসার, নিজের দায়িত্ব ও নিশাচর প্রেমিকের চিন্তায়,,
এইভাবেই তাদের দিন যায়,,,,
অসময়ে তাদের কোন বন্ধু নেই,,,,,
দরজার খিল খুলে দেওয়ার মতো কোন পরিজন নেই,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,৷
ক্লান্ত হয়ে একসময় আতুড়ঘরে ঠাঁই হয়,,,,
ভাবনা
ইনফ্যাচুয়েশন"
✍️ শ্রীজনার্দন
রাতের গভীরে ঘুম, তার গভীরে স্বপ্ন ;
কালোনিদ্রায় স্বপ্নভঙ্গ, এক আকাশ বিরক্তি ;
পিরামিডের মতো অশান্ত বলয়;
যাকে ঘিরে শুধু বাসনা,
দিবারাত্র শুধু প্রলয়ের হুঙ্কার।
এই তো বেশ আছি,
যেচে গিয়ে মোহগ্রস্ত হয়েছি;
বেলে পথে চলতে গিয়ে,
হোঁচট খেয়েছি কতবার;
আপাদমস্তক ডুবিয়েছি সহস্রবার।
এবার হয়তো একটা ধাপ পিছিয়ে,
শোধনের এক ধাপ এগিয়ে,
ডেকোনা শুধু আমায়;
তোমরাই করে নাও তোমাদের মতো,
জয়জয়কার হোক তোমাদের।
একটু ঠিকঠাক হও,
কল্পনাপথে আড়ি দিয়ে ;
চলতে থাকো দুর্বার গতিতে,
হয়ো না মোহগ্রস্ত আমারই মতো;
তারপর, বিন্ধ্যাচলে শুয়ে দেখো,
সবই একটা ইনফ্যাচুয়েশন।







































