বৃষ্টি থেকে সৃষ্টি

✍️ কলমে- দীপক রঞ্জন কর --

যেখানে গাছ সেখানেই বৃষ্টি ,
যেখানে বৃষ্টি সেখানেই নতুন গাছের সৃষ্টি।
তাই বলছি ভাই
আমাদের গাছ লাগানো চাই ।
রুখতে আগামীর মহাবিপদ
গাছ একটি অমূল্য সম্পদ।
বৃষ্টির অভাবে সৃষ্টি মরুভূমি ,
বৃষ্টিতে সৃষ্টি সবুজ তৃণভূমি।
গাছ লাগাও, গাছ বাঁচাও কর সবুজায়ন,
বন্ধ কর গাছ নিধন।
তবে কিনা হবে প্রকৃতির তাপমাত্রা নিয়ন্ত্রণ।
গাছ আনে বৃষ্টি ,আনে স্বস্তি...
বৃষ্টি থেকেই নতুনের সৃষ্টি ।

২৩ বছর পর

©️ দেবব্রত চক্রবর্তী

দিন যায়' আর ফিরে আসে না। এই তো সে'দিন বট গাছটার নীচে বট পাতায় পত্র লিখে ভালোবাসার কথা বলেছিলাম 'সাথী'কে।'সাথী' লজ্জায় দৌড়ে চলে গেলো ক্লাস রুমে, উত্তর দেয় নি সে।কি লাজুক মেয়েটা। সবে মাত্র দশম শ্রেনীর টগবগে যুবতী আর আমি দ্বাদশে।ক্লাস ফাঁকি দিয়ে কতবার দেখার জন্য ঘুরতাম এদিক ওদিক। দুর হতে দেখলেই কেমন জানি লজ্জায় মুখ ঘুরিয়ে নিতো মেয়েটা। আমি থাকতে পারছি না আর। কত দিন পর উত্তর আসবে কে জানে? স্কুলের সাত ঘন্টা, একটা ফুরফুরে মেজাজ কাজ করতো আমার। যত ভালোবাসা তত আবেগ।লাস্ট পিরিয়ড টা খুব কষ্টের হত,এযেন বিসাদ বেলা।আর একটু থাকতে পারলে হয়তো ভালো হতো। আরও একটু দেখতে পারতাম তার লাজুক মুখ।কেন যে এই নিয়ম তৈরি করলো স্কুল কর্তৃপক্ষ,কিছুই জানি না।আমি যেদিন শিক্ষা মন্ত্রী হবো সেই দিন থেকে সারা দিন স্কুল থাকবে। তখন আর কষ্ট হবে না আমার। এমন উদ্ভট সব চিন্তা করতে করতে আজকে আবার সামনে এল সাথী, কালো চুল কুঁচকানো চেহারা,লাল ঠোঁট কালো হয়ে গেছে তার।আমাকে দেখে সামনে আসছে,আজ যেন আর লজ্জা নেই তার। আমি ও কিছুক্ষণ তাঁকিয়ে হকচকিত হয়ে নিজেকে সামলিয়ে নিলাম।কিছু একটা বলবে হয়তো সে,,,,

সেই বট পাতায় পত্র লেখা আজ প্রায় ২৩ বৎসর।আমার বয়স এখন চল্লিশ,সাথীর হবে হয়তো সাত'ত্রিশ। তেইশ বছর পর সাথী আমার সামনে এই ভাবে চলে আসতে দেখে বুঝা গেল কিছু একটা বলবে, সাথী;- "দিনের বেলা স্বপ্ন না দেইখ্যা বাজারে যাও,বাজার করতে হইবো,ঘরে কুছতা নাই।খালি ভাত কেমনে খাইবা।কাম নাই কাজ নাই খালি বিড়ি ফুক্কায় আর খাতাত কবিতা লেখলে দিন যাইতো না।" আমি আবার হঠাৎ হকচকিয়ে দেখলাম,আরে্ এসাথীই তো আমার বউ। ধুর কি চিন্তা করতাছিলাম। 'অঁ যাই গো যাই বাজারো যাই। তুমার লিগ্যা কিতা আনতাম!'

বিদ্রোহী কবি স্মরণে

✍️ বিশ্বজিৎ মানিক

আজ রক্ত নিশি ভোরে
বিদ্বেষ শোষণ অপশাসনের দ্রোহ,
যে দুঃখ যাপিত বাঙালি মানুষটি
বন্দিনী মায়ের শৃঙ্খল মুক্তির কোলাহলে
আবির্ভাব হয়েছিল চুরুলিয়ায়
সেই বরেণ্য কবিকে স্মরণ করি মনের গহীনে ।
ইসলামিক শিক্ষায় দীক্ষিত ধর্মনিরপেক্ষ
বিদ্রোহী সত্তায় দুর্দিনে অহিংস
অসহযোগ মিছিলে নির্ভীক চিত্তের
মানবতাবাদী যে মানুষটি উচ্ছল
দরাজ কন্ঠে পরাধীনতার অগ্নিবীণা মূর্ছনায়
কারারুদ্ধ হয়ে শুনিয়েছিল জীবনের জয় গান
সেই সাম্যবাদী সংগ্রামী কবিকে স্মরণ করি ।
সর্বহারা পথবাসী চিরপথিকের মুক্তির
অগ্রদূত বলিষ্ঠ ভাবমূর্তির
যে মানুষটি মহাবিদ্রোহী রণক্লান্তহীন
ব্রিটিশের বিষ জ্বালা নিয়ে
আনন্দময়ীর আগমনে দৃঢ় একা উন্নত
শিরে ধূমকেতুসম অগ্নিশলাকা হয়ে
ফণী তুলেছিল সেই চিরবিদ্রোহী বীর কবিকে
স্মরণ করি, স্মরণ করি প্রত্যহ
এখন রক্তনিশির স্বাধীন ভোরে ।

মানবজীবনে নবরত্ন

✍️ কলমে - প্রদীপ্ত চক্রবর্তী

স্নেহ, মায়া, মমতা,
প্রেম, প্রীতি, ভালোবাসা;
শক্তি, ভক্তি, মুক্তি,
মানবজীবনে নবরত্ন সবার আশা।

হিংসা, ঘৃণা,অহংকার,
চাই না, তার দরকার;
কাম, ক্রোধ, লোভ,
বহিস্কার করবো সরকার।

ভাগ্যদেবতা বড়োই কঠোর,
নবরত্নকে রাখে দুর;
অন্যরা এসে হাজির,
রাহু, কেতু আনন্দ করে
দেয়,আঘাতের সুর।

সমাজে বঞ্চিত, লাঞ্চিত,
পিড়িত,শোষিত যারা,
সর্বহারা হয়ে,চেয়ে থাকতে থাকতে,হয় বাসিমরা;
কপালের লেখা, যায়না দেখা,
আজীবন ঘুরতে হয়, পাড়া পাড়া।

যে করবে,ওর প্রতিবাদ,
মানুষ যে, সেও অমানুষ সেজে;
দিতে আসে,ওকেই ব্রম্মশাপ;
হায়রে বিধাতা, এ কোন বিষধর সাপ।

ধৈর্য্য ধরতে হবে, সহ্য করতে হবে,

জ্ঞান দিতে আসে অনেকেই;
জ্ঞানীর উপর যেদিন বিপদ আসবে,

পালিয়ে বেড়াবে, জ্ঞানের ভান্ডার, সেই জ্ঞানীকেই।
মানবজীবনে নবরত্নের যখন হবে
জয়, অধর্মের ঘটবে পরাজয়;
শান্তি মৈত্রী স্বাধীনতার আলিঙ্গনে,
অনাথ অসহায় দিব্যাঙ্গদের ও হবে বিজয়। 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

গরমে দার্জিলিং ভ্রমণ

✍️ অঞ্জলি দেনন্দী মম

ঠাণ্ডা, শীতল দার্জিলিং প্রিয় বড়।
পু উ উ উ ঝিক ঝিক টয় ট্রেন চলে...
চা গাছেদের ঘর ও।
গরমে বরফ গলে।
কাঞ্চনজঙ্ঘা - সূর্যোদয়।
জয় জয় জয়, হিমালয়!
পর্বত মালা, আলো আলো আলো।
অপূর্ব, প্রাকৃতিক দৃশ্য, আহা কি ভালো!
অতি সুন্দর, মনোরম ও!
খেলাম মোমো ও।
কিনলাম চা, সুবাস ভরা।
দার্জিলিং, প্রেম দিয়ে গড়া।

রীতিসা

✍️ কলমে- রিপন সিংহ

রীতিসা, তুমি নারী হয়ে এসেছ এই পৃথিবীর বুকে,
যখন কোকিলের হৃদয়ে হিংসা জাগে, 
কোন এক বসন্তের রাতে;
পুরোনো চোখের ছায়ার মতো
 তুমি আমি এক,
   আজ এক
তবুও এই পৃথিবী, এই পথ, নদী-নক্ষত্র
আমি এখনও বুঝিনি
কতকাল নিভে গেল, আমি।

নব বিধবার মতো,
    সূর্যের নরম আলো স্পর্শ করে
আমার দৃষ্টি
যতবার দেখি
ততবার তারে আবার দেখি
ম্লান হয়ে, দূর দেশ হতে দূরে
দূর হতে দেশান্তরে
কতবার,
দিগন্তের দিকে হাত বাড়িয়ে
সন্ধ্যাকে এক মুঠো করতে
হারিয়ে যায় সন্ধ্যা, তোমার নরম কালো
চুলের ভিতরে।

আমার এই ধূসর জীবন,
তুমি হঠাৎ এসে; কত স্বপ্ন স্পর্শ করে
কতকাল মহাকাল ধরে
আজ তুমি ধ্বংসের পথে
এই পৃথিবীর মানব মানবীর স্পর্শ অনুভব
করেছি মৃত্যুর মতো,
তোমার স্পর্শ আজও আমি অনুভব করতে পারিনি!

তোমার যৌবনের টানে,
এসেছি মহাশূন্যের পথে
মায়ের বুক ছিঁড়ে।
কত রং, কত স্বপ্ন দেখেছি আমি বারে বারে
এখন শুধু মৃত্যুর সুখ দাও
এই মানুষীর গভীর হৃদয়ে।

কবি প্রণাম

✍️পাপিয়া দাস

তোমায় যত দেখি
হ‌ই তত অবাক,
সাহিত্যকে এতো নিপুণতার সাথে
কি করে করেছিলে আপন?

কবিতা ,গান ,নাটক ,গল্প ,উপন্যাস ,প্রবন্ধ
সব সৃষ্টিতেই তোমার পরশ,
তুমি কি সেই আপনভোলা কিশোর?
যে নাকি স্কুল কলেজের গন্ডীবদ্ধ
পড়াশোনায় করেছিলে বারন।

তবুও সাহিত্যের সর্বাংশে শোনা যায়
তোমার‌ই জয়গান ।
সৃষ্টিতে তোমার নাম ছড়িয়ে পড়ল সারা বিশ্বময়,
হাজার হাজার বছর বেঁচে থাকবে তুমি ,
ধন্য তোমার জীবন।
কষ্টে ,দুঃখে ,আনন্দ -
হাসিতে ছাপ রেখে গেলে এ পৃথিবীতে,
অসীম মরুভূমি, জলধারা ,
আর পাহাড়ের শেষ সীমানায়,
রেখে গেলে যে পদচিহ্ন
সকলে প্রনাম করি বারবার ,
রবি যেমন অন্ধকার আকাশের উজ্জ্বলতা
আনে তুমি রবি চিরতরে থাকবে
বিশ্বের সকল মানুষের প্রাণে।

দাম

✍️ পৌষালী ভৌমিক

আমি দাম খুঁজি,
ল্যাম্পপোস্টের নীচে আলোতে নয়
আঁধারে চাপা পড়া শত শত চোখের,
নিকোটিনের ধোঁয়ায় যেখানে চারপাশ গুমোট
দীর্ঘশ্বাসের বাষ্পে বেঁচে থাকা এক প্রাণের।
আমি দাম খুঁজি,
আধপেটা গোল রুটির উষ্ণ ঢেঁকুরে
রেস্তোরাঁর উচ্ছিষ্টে জমে থাকা তৃপ্তির,
বৃষ্টির জল যেখানে খানিকটা বেশি ভেজা
মেঘ ছোঁয়া দু-কামরা ফ্ল্যাটের শীতল হাওয়ার।
আমি দাম খুঁজি,
একদলের প্রাইস ট্যাগে ছাপা মূল্যহীন অঙ্কে
দু-টাকায় কেনা অপরিণত স্বপ্নের মান কত?
অজানা নেশায় বন্ধ মস্তিষ্কের দোরগোড়ায়
অস্পৃশ্য একজোড়া হাতের কাঁচের চুড়ির দাম কত?

অসুস্থ রোগী

✍️ কলমে: মায়া রানী মজুমদার

রোগী অসুস্থ হয়ে যদি
     পড়ে রোগের কবল,
স্নায়ুগুলোকে করে দেয়
    একেবারেই দুর্বল।
ইউনিটি যায় কমে
    রোগীর দেহ হতে,
শরীরটাকে ধরে রাখা
    যায় না কোন মতে।
ঔষধপত্র খেলেও রোগীর
    কমে না দুর্বলতা,
মনের জোর চাই তখন
    বাড়াতে দেহের সবলতা।
মন স্বাস্থ্য ভালো রয়
    ভালোবাসা পায় যদি,
মানসিক শান্তিতে অর্ধ তৃপ্তি
    সাথে চললে পথ্য ঔষধি।
রোগীর সেবার কাজে ডাক্তার
    সেবিকাদের অক্লান্ত পরিশ্রম,
ধীরে ধীরে সেরে উঠে রোগী
     তবুও দেহের শক্তি রয় কম।

পঁচিশে বৈশাখে

✍️ বিপ্লব গোস্বামী

পঁচিশে বৈশাখে
স্মরণ করি তাঁকে
তাঁর কবিতা তাঁর গানে
সবার মনে ছন্দ আনে।
তাঁর নাটক তাঁর গল্প
পাঠ করে অল্প অল্প
স্মরণ করি তাঁকে
পঁচিশে বৈশাখে।

পঁচিশে বৈশাখে
শুরু পূজার ডাকে
সবখানে হয় অনুষ্ঠান
আবৃত্তি আর নৃত‍্য গান।
গুরু পূজা বড় সোজা
গঙ্গা জলে গঙ্গা পূজা
তবু স্মরণ করি তাঁকে
আমরা পঁচিশে বৈশাখে।

বিনিময়


✍️ দীপ্তি চক্রবর্তী

 আমার জীবনের সকল সুখের বিনিময়ে, 
আমি তোমার সুখ কিনেছি। 
তোমার ঝুলি ভরে দিয়েছি, 
ছোট ছোট সুখের টুকরোগুলো দিয়ে। 
বিনিময়ে নিয়ে এসেছি এক অব্যক্ত যন্ত্রণার ভার, যে ভার প্রতিনিয়ত আমার হৃদয়টাকে রক্তাক্ত করে, 
টেনে হিচড়ে বুকের গভীর থেকে- আমার আহত হৃদয়কে আছড়ে ফেলে। 
ক্ষত-বিক্ষত হৃদয়ের আর্তনাদ আমার অশ্রু বয়ে আনে। 
আমি চিৎকার করি, 
আমি ভীষণভাবে চিৎকার করি। 
চিৎকার করে আমি মুক্ত আকাশকে বলি, 
আমার হৃদয়ের ভার তুলে নাও,
 আমাকে তোমার মতো হালকা হওয়ার শক্তি দাও। 
বহমান বাতাসকে বলি, 
তোমার শক্তিতে আমাকে আছড়ে মারো। 
হে বর্ষা, তুমি আমাকে ভাসিয়ে নিয়ে চলো।
 আমার আর্তনাদ কেউ শুনতে পায় না, কেউ না। ঠিক তোমার'ই মতো মুখ ফিরিয়ে চলে যায়,
 কোনো এক অজানা ঠিকানায়। 
আবছা অন্ধকার ঘিরে থাকে আমার চারপাশ।
 ঠিক যেমনটা তুমি চেয়েছিলে।

মুক্তিযোদ্ধা


✍️ কলমে - বিউটি শুক্ল দাস 

 হে বীর গণ হে বিপ্লবী 
লহ মোর শতকোটি প্রণাম। 
ভুলিনি তোমায় ভুলব না তুমায় 
এ দেহে যতদিন আছে প্রাণ।
১৯শে মে বছরে যতবার আসবে 
ততবার তোমাদের মুখ চোখে ভাসবে।
ছেড়েছ ঘর ছেড়েছ পৃথিবী 
রেখে গেছ তোমাদের স্মৃতি।
মায়ের ভাষাকে আঁকরে ধরে 
 বুকের রক্তে রঙ্গিন করেছ নদী।
কত মায়েরা হয়েছে সন্তান ছাড়া 
 কত বোনেরা হয়েছে ভ্রাতৃ হারা।
 কত স্ত্রী তার সিঁদুর বির্সজন দিয়েছে 
সেদিন সেই নদীর জলে ‌। 
কিশোরী কমলা ও সেদিন ভাবেনি 
 এত অল্প বয়সে ছাড়তে হবে পৃথিবী। 
সেও দেখিয়ে গিয়েছে সেদিন যুদ্ধে 
 নারী পুরুষ সমান অধিকারী ‌। 
এ বাংলা যতবার মায়ের ভাষা বলবে 
 ততবার তোমাদের জয়গান গাইবে। 
তোমাদের বীরত্বের গান গাইবে, 
তোমাদের শহীদদের কথা বলবে। 
তোমাদের শহীদদের কথা বলবে।

প্রেমী

✒️পান্থ দাস 

যতই সময় যাক না চলে নিস্তব্ধতায়
আর কষ্ট পেলে একা থাকবো না,
সময় পেলে সময়ে বাঁধবো হাজারো ব্যস্ততায়
গোপনে চোখের জল মুছে কাঁদাবো না।

বসন্তের ছোঁয়া

✒️ডঃ অপর্ণা গাঙ্গুলী

বসন্তের মৃদুমন্দ হওয়া বয়ে যাওয়া 
শীতের আবহে শুধু তোমায় চাওয়া ।
মিষ্টি মধুর সোনালী রোদ্দুরকে
 অনুভবে পাওয়া ।
রোদে দাঁড়িয়ে শরীর তপ্ত করে নেওয়া
 বসন্তের রংবেরঙের ফুলে ভেসে যাওয়া 
সুগন্ধে নিজেকে ভরিয়ে নেওয়া।
 তোমাকে কাছে পাওয়া।।
 ডালে ডালে আম্র মুকুলের বড় হওয়া
পলাশ শিমুল ফুলের রং মাখিয়ে নেওয়া।
নীল আকাশের সাদা মেঘের ন্যায়
মনকে উঁচুতে নিয়ে যাওয়া।
কোকিলের কুহু তানে মনপ্রাণ মুগ্ধ হওয়া 
ছট্ ফটে মনকে নিয়ে শুধু
 তোমার কথা ভেবে যাওয়া। 
মন যেন করে তোমার পিছু
 পিছু ধাওয়া।।

বইমেলা

 
✒️সংগীত শীল

পাড় ভাঙা নদী যেমন 
খুঁজে নেয় পথ লোকালয়ে
বইপোকা দলে দলে ঢুকে পড়ে
মহাপাঠাগার গর্ভে।

অদৃশ্য পিপাসায় ডানে বাঁয়ে আগে পিছে
খুটে খায়, গন্ধ শুঁকে, বসত বানায়। 

বসন্তের রঙে রাঙা হাঁপানিয়ার বুক,
লাল নীল সবুজ জলরঙে আঁকা ঝিল,
যেমনটা দেখেছি ঋতুপর্ণের চোখে।

ঝিলের পিঠে সবুজ গালিচায়,
গল্প আড্ডায় নব উন্মেষ,
খুঁজে চলে জীবনের মিঠে রস।

গোলাপী শাপলা

  ✒️মাধুরী লোধ

তুমি পেছন থেকে ডাকলে
আমার মনের ডোবায় ফোটে  
   গুচ্ছ গুচ্ছ গোলাপী শাপলা
 লাজবতী বধুর ওষ্ঠে ফুটে
হাসির পদ্ম সে পদ্মে খেলে দুষ্ট ভ্রমর
   ইষ্টিকুটুম পাখি বাজায় তবলা।
   তুমি পিছন থেকে ডাকলে
      রোমকুপ হয় টানটান 
শিরায় শিরায় ফোটে রামধনু আকাশ
লাজবতী বধুর অবয়বে ভর করে
     ময়ূর ময়ূরীর তার লয়
শিবের সভায় যেন বেহুলা র নাচ।
      তুমি পিছন থেকে ডাকলে
   মনের ভিত হলো
    ভাবনা হীন বাসর ঘর
লাজবতী বধুর শরীরে
উড়ে উড়ে আসে দোল রঙ 
ছুট ছুট ছুট আর নেইকো ডর।

মনুষ‍্যত্ব

✒️পাপিয়া দাস

আজ মনুষ‍্যত্ব হারিয়েছে
হিংসা আর অহংকার নামক বিশাল  গুহায়।

সেখানে  কেউ কাউকে ভালোবাসে না
ভালোবাসার  সং সেজে শুধু দেখায়
সাজানো ভালোবাসা।

 অহংকারীরা মনুষ‍্যত্বের বুক চিরে হৃৎপিণ্ড খুলে রক্ত চুষে।

হিংসুটেও মনুষ‍্যত্বের মাথার খুলি বের করে আনে হাতের তালুতে।
 শুধু তারা কপটতা আর অবিশ্বাসের  জাল বুনে।
এখন আর আমাদের  আশেপাশে মনুষ‍্যত্বকে খুঁজে পাই না কারন-
ঐ গুহায় অজস্র মনুষ‍্যত্ব হারিয়েছে।

সাত পাকের রূপকথা

    ✒️নিধির রায়

এই তো সেদিন,
বাসন্তী রাতে
আকাশে ফুলঝুড়ি ফুটে ছিল,
পাড়ার লোক কপালে হাত ঠেকিয়ে 
দেখছিল আলোর ভেলকি,
ফুলঝুড়ি বাজির ভেতর
চন্দনকাঠের মূর্তি তোমার মুখ
ভেসে উঠেছিল অকূল আঁধারে।
হঠাৎ জ্বলে উঠেই মৃত তারাদের মতো
বিলীন হলো সেই মুখ।
আজ তোমার সাতপাকে বাঁধাজীবন
রূপকথার গল্প শোনাবে,
ছুটে পাড় হবে 
তেপান্তরের মাঠ,
খুঁজে আনবে 
রূপোর কাঠি আর সোনার কাঠি,
ধরে আনবে রাক্ষুসীর 
প্রাণভমরা।
আরো আনবে 
অমর মানিক।

লং তরাই

✒️অরূপ রায় বর্মণ

একটা ভালো কবিতার জন্যে
বার বার ঘুরে ঘুরে ফিরেছি, তোমার চারপাশে
তোমার ভ্রুভঙ্গি, তোমার অপলক দৃষ্টি
কাছে এসে বার বার দূরে যাওয়া,
ভেসে ভেসে মন ছুঁয়ে যাওয়া
সবেতেই খুঁজেছি কবিতা ছোঁয়া।
আমার কাছে নেই সমুদ্র
নেই তারাভরা নীল নীল আঁচল
বালির পাড়ে বসে বসে
ঢেউয়ের আকুতি শুনবো !
সেও নেই আমার কাছে।
আমার রয়েছে শুধুই
এক বুক উঁচু উঁচু পাহাড়,  
সুন্দরী, অহংকারী, সবুজ সবুজ
ঢেউ খেলানো পাহাড়,
তাই যেন আঁচল;
সেখানে আমার প্রবেশ
নিতান্তই অবারিত আর আকাঙ্খিত,
নেই কোনো বাধা, নেই কোন বিরহ,
শুধুই মিলন আর ভালোবাসার গান।
 
কোনো এক শীতের ভোরে
আমি ঘুরে মরি পাহাড়ের ঢালে
তার ছোট্ট সুষ্পষ্ট উপত্যকার মাঝে
রাস্তা দুভাগ হয়ে যায়, আর আমি
ভেসে যাই সবুজের সাথে!
কখনো এপথে, কখনো বা ওধারে।
ঝর্নারা এখন শ্তব্ধ,
তবু তার পথরেখা উজ্জল, উন্মুক্ত আর চিহ্নিত
একটু হাওয়াতেই ঢলে ঢলে পড়ে
ফুলেরা, পাতারা,
জড়াজড়ি খেয়ে যায় পরস্পরে।
আমি দিশেহারা, বার বার ছুটে যাই
সবুজ প্রান্তরের এদিকে ওদিকে,
মিশে যাই নিবিড় আলিঙ্গনে সবুজের সাথে।
ভাবি কি লাভ বসে থেকে
বরষা কিংবা বসন্তের আশে,
ঝোপঝাড় হাতছানি দেয়  
চোখ টিপে টিপে হাসে কুয়াশার ঘেরাটোপে
এই তোমার ভালোবাসা, এই তোমার বাসর
এখানেই যাও মিশে আজ
নীরব প্রতিশ্রুতিতে।

স্মার্ট ফোন

  ✒️সানিয়া জাহান

স্মার্ট ফোনের ভালোবাসা 
সকল হৃদয় জুড়ে। 

বিশ্ব আজ ব্যস্ত 
স্মার্ট ফোন নিয়ে। 
প্রকৃতিকে ভুলে সবাই 
স্মার্ট ফোনে ডুবে।
আজ জনে জনে হাতে নিয়ে
কতইনা যত্ন করে।
আত্মীয় স্বজন আজ বড্ড দূরত্ব 
এখন কথা বলার অনেক সময়। 

ছবি আঁকা, মাঠে খেলা,
হয়েছে অনেক পুরনো, 
এখন মোবাইলের গেম থেকে 
চোখ সহজে যায় কি সরানো।

মানুষ চালায় যন্ত্র 
না যন্ত্র চালায় মানুষ 
আজ তা বোঝা বড় দায় হয়েছে 

মানুষ তো আজ যন্ত্রের প্রেমে 
ব্যস্ত রয়েছে।

তোমার শহর

✒️রিপন সিংহ 

তোমার এই শহর, হয়তো সবার জন্য নয়
            অনেক স্বপ্ন নিয়ে এই শহরে পা রাখি
হয়তো স্বপ্ন'ই ---
           মনে হয় আবার ফিরে যেতে হবে
        কিন্তু কোথায়?
                পথ যে চিন্হহীন।

যখন পূর্বাহ্নে ছিলাম,
         গন্ধহীন, রঙহীন, আলোহীন ; 
                ম্লান থেকে
        সায়াহ্নে এসে --- 
তোমার নাভিতে যখন নতুনভাবে আবিষ্কার করি
আমার সমস্ত রঙ নিভে দিয়েছ তুমি
যতটা সহজ তার চাইতেও ততটা নয়
এই শহর আমার আর জানার নই

  তবে অদ্ভুত এক শান্তি  
          কত বাড়ি
          কত গাড়ি
          কতইনা নারী 
    কিন্তু সবই অদ্ভুত 
                 এ আমার নই

যা দেওয়ার নয় তা দিয়েছ ঢের
তারপরও
তোমার এই শহর থেকে 
           ফিরে যেতে হবে
                    আবার

            এ আমার নই

নুডলসের গপ্পো (৮ম পর্ব)

 ✒️রাজা দেবরায়

জাপানে মুরগীর বাচ্চাদের ২.৬ গ্রাম হারে এমএসজি খাইয়ে দেখা গেছে, তিনদিনের মধ্যে বাচ্চাগুলো মারা গেছে। মৃত্যুর পর মুরগীর বাচ্চাগুলোর হৃদযন্ত্র, যকৃৎ এবং পেশীতে অনুসন্ধান করে সাদা রঙের একটি আবরণী পড়তে দেখা গেছে।

এই সমস্ত পরীক্ষানিরীক্ষার ওপর ভিত্তি করে ১৯৭৩ সালে খাদ্যে MSG দেওয়ার সর্বোচ্চ মাত্রা ঠিক করে দেওয়া হয় FAO (Food & Agriculture Organisation) এবং WHO (World Health Organisation)-এর তরফ থেকে। সাধারণের ক্ষেত্রে প্রতি কিলোগ্রাম ওজন পিছু ১২০ মি.গ্রা. (দৈনিক) অর্থাৎ ৫০ কেজি ওজনের একজন ব্যক্তির দৈনিক সর্বোচ্চ মাত্রা দাঁড়াবে ৬ গ্রাম।

কিন্তু ওই সময় এবং পরবর্তীকালে আরও কিছু পরীক্ষায় শিশুদের ওপর এর ক্ষতিকারক প্রভাবের যে চিত্র পাওয়া যায় তাতে এ নিয়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়।

(চলবে)

বসন্তের ফুল

✒️শ্রী জনার্দন

তুমি হয়তো জানো না,
তোমাকে না বলে' তোমার অগোচরে ;
তোমার চোখদুটোর সাথেই কথা বলি।

তুমি যখন আকাশের দিকে তাকিয়ে থাকো,
তোমায় একান্তে ভালোবেসে যাই।

যেদিন ভালোবেসে একটি ফুলের নাম ধরে ডেকেছিলাম,
সেদিন তুমি বলেছিলে;
এমনি করেই আদর করে ডেকো আমায়।

সেদিন থেকে একরাশ কৃষ্ণচূড়া প্রেম,
জমেছিলো বুকের গভীরে।

এই প্রেম হয়তো এক তরফা কোনো এক বসন্তের ফুল,
যাকে ঘিরে সহস্র রঙিন স্বপ্নগুলো;
কৃষ্ণচূড়ার সাথে মিশে যায়।

চলো না

✒️রেহানা বেগম হেনা

চলো না, দুজনায়
আজ ভিজে যাই
গোধূলির সেই লাল আভায়,
ভিজে ভিজে দেহ
কাঁধে কাঁধ গৃহ
হেঁটে হেঁটে যাই
লক্ষ আলোকবর্ষ চূড়ায়।

একান্তে চলো যাই
আকুল পাগলপারায় --
হাতে হাতে দুটি হাত
মনের জলপ্রপাত
বয়ে বয়ে চলা নদী মোহনায়।

ভালোবেসে-বেসে স্নিগ্ধ জ্যোছনায় স্নান
স্নান সেরে নিই জীবনের।
যা ছিল না পাওয়া
শুধু তুলে তুলে নেওয়া
গ্রীষ্ম বর্ষা ফাগুনের।

এমনই করে এ পথে পথচলা
যেন কখনও না ফুরায়,
না ফুরায়!
চলো না গো আজ দুজনায়
শুধু ভালোবেসে-বেসে যাই
অজানার কোনও ঠিকানায়।

কালের বিবর্তন

✒️প্রদীপ্ত চক্রবর্তী                       

                      জংলী ছিলাম মানুষ হলাম,
                           কালের হল বিবর্তন;
           কাচা মাংস খেতাম,গাছের বাকল পড়তাম,
                            সময় হল পরিবর্তন।

                    কোথায় ছিলাম, কোথায় এলাম? 
                           শিখলাম ভালোবাসতে;
                      যাযাবর ছিলাম, স্থায়ী হলাম,
                        পেলাম,জগতকে জানতে।

                       ভালোবাসলাম, ঘৃণা করলাম,
            ছুড়িও ধরলাম, নিজের - ই, ভাইয়ের বুকে;
                      রাজা দেখলাম, প্রজা দেখলাম,
   মন্ত্রী মিনিস্টারও দেখলাম, হলো সাধারণ লোকে।

                     ধর্ম দেখলাম, অধর্ম দেখলাম,
                        দেখলাম ধর্মের জয় হতে;
                      বাস্তব জগত সত্য, দেখলাম,
                          মিথ্যা দেখলাম মরতে।

                         এক জগত শ্রেষ্ঠ জগত,
                        মানব জগত সবার শ্রেষ্ঠ;
                         শুভ শক্তির আশীর্বাদে,
                    অশুভশক্তির হলো মাথা নস্ট ।


তোমায় নমি

✒️চন্দ্রিমা বণিক

হে নারী,তুমি যুগে যুগে কত গড়েছ ইতিহাস, 
তোমায় ছাড়া আজো অসম্পূর্ণ এই অর্ধেক আকাশ। 
কখনো মা, কখনো বোন, কখনোবা দুহিতা রূপে,
স্নেহ মায়ায় আগলে রেখেছ এই বিশ্ব জগতটাকে,
অর্ধাঙ্গিনী হয়ে পুরুষের পাশে তুমি ধর সংসারের হাল 
শক্তি রূপে শক্তি জোগাও,দূর কর আপদ জঞ্জাল। 
বেদ পুরাণের যুগ থেকে তুমি ছিলেনাতো পিছিয়ে! 
অপালা ঘোষা বিশ্ববারা এরই দৃষ্টান্ত দেয় স্মরণ করিয়ে, 
মহাকাশ থেকে সমুদ্রের তলদেশে তুমি জমিয়েছ পাড়ি
স্মৃতির কোঠায় অবিস্মৃত কল্পনাকে আজো নমন করি।
ঘরের লক্ষ্মী তুমি ঘরে, সাহসে লক্ষ্মীবাই,
যুদ্ধক্ষেত্র থেকে এভারেস্ট বিজয়ে তোমাকেইতো আমরা চাই। 
শিল্পকলা বিজ্ঞান থেকে নেই তুমি যে দূরে 
যুক্তিতর্ক প্রযুক্তিতেও চলেছ একই সুরে।
প্রাণদায়ী তুমি কল্যানময়ী চিকিৎসকও বটে,
তোমার সেবায় রাতেদিনে কতনা চমৎকার ঘটে। 
তুমি গায়িকা, তুমি নায়িকা, রাজনীতিতেও সেরা,
বহুমুখী প্রতিভা তোমার, তুমি সেরার সেরা।

               
                

বহুভাষী

 ✒️চন্দন পাল 

একবার বাংলায়, একবার ইংরেজি। 
কখনও ফার্সি, উর্দু, জাপানি --
যা বলো তাই করি।

হুকুমের গোলাম আমি , তবে মনে রেখো--
তোমার উত্থান-পতন, জেল-ফাঁসি, বেদ-বাইবেল, 
আমারই স্বাক্ষরে সিদ্ধ ! 
শাণিত শব্দে ভোঁতা হয় বেয়নেট্, শোষক রাজপাট। 

আমি তোমার বুকের অলঙ্কার, ভাষার পিয়ন - কলম।

মহীরূহ

✒️প্রসেনজিৎ রায়

অনেকদিন দেখা হয় না প্রেয়সীর সাথে...
যাওয়া হয় না একসাথে ধূসর প্রান্তর ছাড়িয়ে দিগন্তরেখার কাছাকাছি,
কথা হয়েছিল বসন্তের কোনো বিকেলে সুগন্ধী প্রসূনে সাজাবো তোমার খোঁপা,
রাখা হয়নি রূঢ় পৃথিবীর বাস্তব মেনে সে কথা |
ভালোবাসা কেমন জানি ছন্নছাড়া লাগে বেরঙিন ক্লান্ত ভোরে,
প্রতি রাতে আশায় বুক বাঁধি এক নতুন ভোরের প্রতীক্ষায়,
ভাবি কালই বুক ভরে নেবো একবুক মুক্তির নিঃশ্বাস,
আসে না সে কাঙ্ক্ষিত সকাল |
অপেক্ষাতে বয়স বেড়ে যায় নিয়ম মেনে,
খিটখিটে স্বভাবে বদলে যায় বন্দী আকাঙ্ক্ষার অপূর্ণ শর্ত;
না জানি আর কত আত্মত্যাগে হয়ে উঠবো...
তোমার ফুরফুরে যুবক প্রেমিক থেকে কোনো ভীষণ ব্যস্ত শহরের এক মহীরূহ ...

কানামাছি

 ✒️শিশির অধিকারী 

ইচ্ছের যেমন বয়স নেই তেমনি বয়সেরও বাধা নেই এগিয়ে চলার নামই জীবন।।

গুটিগুটি পায়ে শৈশব কৈশোর যৌবন পার হয়ে এগিয়ে চলেছে মানুষ ।।
পিছু কিছু ভাববার অবকাশ নেই 

সে কখনো খেলোয়াড় কখনো সে মাস্টার কখনো ডাক্তার কখনো উকিল কখনো বা রেলের কুলি কখনোসমাজসেবী 
কখনো ছদ্মবেশী 
রঙ্গমঞ্চের চলেছে এক একটি পর্ব 
জীবন সংগ্রামের ইতি কথা ।।

জীবন সায়lন্নে সব যেন লুকোচুরি খেলা 
তোমার ভালো না লাগতেই পারে 
তুমি তোমার বার্ধক্য কে লুকিয়ে রাখার চেষ্টা করবে কারণ তুমিও চক্রবর্তের ঘূর্ণিপাকে ঘুরে বেড়াচ্ছ
খেলছো খেলা ।।

আমরা সবাই চলেছি ভূ 
ভূ কানামাছি খেলে 
দৃশ্য ওর দৃশ্যের নানা চরিত্র হয়ে।। 
তোমার আমার প্রেম ভালোবাসা এখন যেন বিবর্ণ ফোকাস।।

হরিণের জন্য পঙক্তিগুচ্ছ

✒️অর্পিতা দাস ( অন্তরীপা)

বসন্তের শুভেচ্ছায় নিস্তব্দ শহর অস্থির শ্বাস আনমনা মনে ,
নীরব অনুভূতির ছোঁয়ায় রাতের পাশবালিশ কবিতার মত জাগিয়ে রাখে।

আমি অপেক্ষায়!

মুঠো ফোনে রিংটোনের সিগন্যাল বাজবে তানপুরার মূর্ছনা জেগে উঠার শিহরণে।
ঋতুর মুহূর্তে আজ বসন্ত সকালের বার্তা পৌঁছাবে কোকিলের কুহুতানে।

আমি জেগে আছি তোমাকে ,তোমার মতো করে ছুঁয়ে!

মধ্যরাত পেরিয়ে যায় একলা ক্লান্ত মন ভোরের আভাস শহর জুড়ে,
সূর্যের আলোয় উত্তাপ মিশে শরীরে বইছে তৃপ্ত বাতাস সূর্যমুখী ফুলের ভীড়ে।

ইচ্ছে হলে এসো!
রোদেলা দুপুরে আমলকী ছায়ার নিচে কলম ঠুকে লিখব ভালোবাসার গান,
সুগন্ধি ফুলের আভা মেখে মিটিয়ে দেব অসহ্য ব্যথার উপাখ্যান।

এই কাঁচা হলুদরঙা বসন্তে আমি তোমার পথ চেয়ে বসে আছি...

আমি নই গো কবি

✒️গৌতম অধিকারী

হে গুণীশ্রেষ্ঠ,
দোহাই তোমার রাঙা পায়ে ধরে,
ওগো বলোনা কবি মোরে।
যে হৃদয়ে প্রেম নেই সে কি আর হয় কবি!
জাগেনি এখনো হৃদয়ে মন্দিরেতে প্রেমরবি।
মায়াময় সংসারেতে ষড়রিপুর মাঝেতে দেখছি বিশ্বালয়।
এখনো করাতে পারিনি সত্যের সাথে নিজেরে পরিচয়।।

হে ন্যায়পূজারী,
দোহাই তোমার রাঙা পায়ে ধরে,
ওগো কবি বলোনা আর মোরে।
হতে পারেনি অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী লেখনী।
ঈশ্বরসৃষ্ট বিশ্বধামের বেদনা কোনদিনও তো হৃদয় দিয়ে অনুভব করিনি!
সবাইকেই উপেক্ষা করে নিজের মহিমার প্রচার করে যাই!
মিথ্যার যতোসব যশ-মান- প্রতিষ্ঠার অভিলাষে নিজ পরিচয় হারাই।।

হে বিশ্বপথিক,
দোহাই তোমার রাঙা পায়ে ধরে,
বলোনা! বলোনা! কবি আর মোরে।
অতীতের স্মৃতিতে, সবারই প্রীতিতে হয়নি গো মোর স্বার্থান্ধ হৃদয় জাগ্রত।
ঐশী নীতিতে, মাটির সুগন্ধির ঘ্রানেতেও মোর হৃদয় মন্দির অস্তমিত।
আমিত্বের অহংকারে দিয়েছি মরণ ডুব সবাইকে করে পর।
মিথ্যার ছলনায় পেলাম না কারোরই কোনো বর!!

হে দয়ার সাগর,
দোহাই তোমার রাঙা পায়ে ধরে,
দয়া করে আর বোলো না কবি মোরে।
মিথ্যার অহংকারে যা কিছু করেছি ভুল তোমার সনেতে।
ওগো! রাঙা চরণের ঐশী পদরেণু লাগাও না মোর ললাটে।
চোখের জলে আমিত্বের অহংকার পড়বে যখন গড়িয়ে গড়িয়ে,
রেখো গো তুমি আমায় তোমার বক্ষের মাঝেতে আলিঙ্গন দিয়ে।।

মোর বিনম্র চিত্তে নিবেদন,
ওগো দোহাই তোমার রাঙা পায়ে ধরে,
বলোনা! বলোনা! আর কোনদিনও বলোনা! কবি মোরে।
অতি দীনহীন-সাধারণ হয়ে পড়ে থাকতে চাই সংসারে।
কবির বদলে মানুষ হতে এসেছি গো তোমার তরে।
দয়া করে সরিয়ে দিও না গো আর আমারে।
ওগো তুমি বলো না! আর বলো না! কবি মোরে।।

জীবনবোধ

 ✒️সংহিতা ভট্টাচার্য 

চায় না হতে  ইঞ্জিনিয়ার 
কিংবা  ব্যারিস্টার 
'বড় হয়ে বোকা হবো'
সরল শিশুর জবাব।

শপথ নিয়েছে ঠকাবে না সে 
থাকবে  সবার পাশে 
সত্যিকারের মানুষ হয়ে 
জীবনকে ভালোবেসে।

সহজ সরল সত্য  মানুষ 
সমাজে অতি বিরল
হৃদয়ে তাদের  ফুলের বাগান 
নেই কোথাও গরল।

সমাজ সংসার কেমন হতো 
বলতো আন্দাজে?
বোকা মানুষ দিয়েই যদি
 এই পৃথিবী সাজে?

দোষ চাপাবে কে কার ঘাড়ে? 
টুপি পরাবে কে?
বোকা বানানোর ফন্দি এঁটে 
ধড়িবাজ হবে কে?

ঐ শিশুর মতো সবাই যদি 
জীবনের পাঠ শেখাও 
ঠকে গিয়ে কাঁদবে না কেউ 
ঠগবাজ হবে  উধাও।

আবির হোলি

✒️দীপক রঞ্জন কর

চলনা খেলি আবার হোলি 
আবির রঙে মাতিয়ে তুলি,
চলনা খেলি রঙের হোলি
ফাগুনের বাতাসে ঝড় তুলি।

চলনা খেলি সেই হোলি
পিচকারীতে সব রঙগুলি
 রঙ ছিটিয়ে অলিগলি
সাজাই মনের  রঙ্গলি।

লাল হলুদে সবুজ রঙে
খেলবো হোলি সেই ঢংগে,
খেলবো হোলি তোর সঙ্গে
হোলি যে আজ সারা অঙ্গে ।

আবির রঙে রাঙ্গিয়ে মুখে
খেলবো আজ মনের সুখে
পিছনে বলার বলুক লোকে
রাঙ্গা মুখে চিনবেনা তোকে।

আতর রঙে রাঙিয়ে দেবো
তার থেকেই যে সুবাস নেবো,
ফাগুন প্রেমের গীত গাইবো
রঙের ভেলা দুজনে বাইবো।

কৃষ্ণ খেলবে রাধার সনে
দোল দোলনে আপন মনে,
জগৎ আজ খেলবে হোলি
চলনা খেলি আবির হোলি।

ক্ষমতা

 ✒️শাহিনুর চৌধুরী

 ক্ষমতা! পারো বটে, পারো তুমি ,প্রর্কট শক্তি
তোর বলে তুমি বলিয়ান, 
হাঁরাতে পারো তুমি, মারতে পারো,
অকারণে নিরীহের গায়, করতে আঘাত।
ক্ষমতা! পারো তুমি, সবই পারো,তোমার তেজস্বীতা। 
সাঁজানো, গোঁছানো বাড়ী ঘর
 গুঁড়িয়ে ভেঙ্গে চুরমার করতে পারো,
তছনছ করতো পারো উদ্যান।
ক্ষমতা! পারো তুমি সবই পারো,
চাই শুধু চাই, ক্ষমতা চাই।
অর্থের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা,
গায়ের জোর ক্ষমতা,
ক্ষমতা!, ক্ষমতা, তুমি অদ্ভুত! অদৃশ্যতা!
তুমি বিলীন করতে পারো
, পূর্ণ্যতা কুল শূন্যতা।
ক্ষমতা! পারো তুমি, সবই পারো।
জাগ্রত করতে পারো,
ভাঙ্গতে পার হাজারো স্বপ্ন।
ক্ষমতা! পারো তুমি,সবই পারো
ছত্রভঙ্গ করতে পার,
পূর্ণ্যতা মাঠ, করতে পারো শূন্যতা।
উল্টেপাল্টে দিতে পারো, সব সিঁড়ি লিফট রাজপথ,
ক্ষমতা! পারো তুমি, সবই পারো।
আলোর ঝর্ণাধারা রাত, 
বিদ্যুৎ হীন করতো পারো,
ক্ষমতা! তুমি পারো,সবই পারো,
দূর্বল অসহায় মানুষের গায় তুলতে পারো হাত।
ভিঁটেমাটি কেড়ে নিয়ে সর্বহারা করতে পারো
আগুনে পুড়াইয়া ঘর-বাড়ি করতে পারো ছাঁই।
ক্ষমতা! তুমি পারো, সবই পারো।

(তৎকালীন বর্তমান সমাজব্যবস্হা সাথে সার্মঞ্জস্যতা রেখে তা বর্নিত)

সোনালী ভোর

✒️উত্তম সরকার
 
পাখির ডাকে ঘুম ভাঙে
রাত পোহালেই আমি বাসী
প্রত্যুষের আগেই অনেকে 
গন্তব্যে পৌঁছে যায়
সোনালী ভোর হলে.....
বদলে যায় অনেক কিছু  
         
  
      

গোলু

✍️ -মৌসুমী গোয়ালা চারদিকে প্রবল ঝড় বইছে। ঝড় কিছুটা স্তিমিত হয়ে আসতেই পড়তে লাগল ফোঁটা ফোঁটা বৃষ্টি । টিনা কাঁচের জানালা দিয়ে তাকিয়ে ছিল বাইরে। হঠাৎ দেখল গেরেজের সামনে ছোট গোল বাদামি রঙের কিছু একটা রাখা। ভালো করে লক্ষ্য করতেই বুঝল জিনিসটি নড়াচড়া করছে। আলো আঁধারিতে স্পষ্ট দেখা না গেলেও দুটো কান ও একটা লেজ দেখা যাচ্ছিল। বাবাকে ডেকে দেখাতেই, তিনি ছাতা মাথায় দিয়ে সেটিকে ঘরে নিয়ে এলন। টিনা খুশি হয়ে নাম রাখল গোলু। তার আকৃতি দেখেই এই নামকরণ। টিনা এবং তার মার যত্নআত্তিতে সারমেয় শাবকটি ধিরে ধিরে বড়ো হতে থাকল। বিপত্তি ঘটল টিনার ঠাম্মার তীর্থভ্রমন শেষে বাড়ি ফিরতেই। গোলুকে দেখেই তিনি রেগে ঢেকে একশা। তার মতে কুকুর ঘরে ঢুকলে শনিদেবতা রুষ্ট হয় তাই তার এখানে থাকা চলবে না। টিনার জেদের কাছে হার মানলেও তক্কেতক্কে ছিলেন কখন এই আপদ বালাই কে বিদায় করা যায়। সুযোগ বুঝে করলেনও ঠিক তাই। টিনা গ্রীষ্মের ছুটিতে মাসির বাড়িতে বেড়াতে গেলেই বাড়ি থেকে দূরে ছেড়ে দিয়ে এলেন। ইট কংক্রিটের জঙ্গলে গ্রীষ্মের দাবদাহে গোলুর প্রাণ ওষ্টাগত। পিচের রাস্তার গরমে শরীর ঝলসে যাওয়ার উপক্রম। বাতাস উত্তপ্ত। তেষ্টায় জিভ শুকিয়ে কাঠ। বড়ো বড়ো ইমারতের ভিড়ে আশ্রয়ের স্থানটুকো খুঁজে পাওয়া মুসকিল। এদিক ওদিক অনেক ঘোরাঘুরির পর আস্তাকুঁড়ের খাবারে কোনরকমে নিজের প্রাণ বাঁচিয়ে রাখে একরত্তিটি। চরদিনের মাথায় টিনা মাসির বাড়ি থেকে ফিরে এসে গোলুকে না পেয়ে অস্থির হয়ে ওঠে। মনের মধ্যে কালবৈশাখীর তান্ডব চলতে থাকে। মায়ের শত বারণ সত্বেও সাইকেল নিয়ে বেড়িয়ে পরে গোলুর খোঁজে। চারদিকে খোঁজাখুঁজির পর অবশেষে পাওয়া গেল একটি বদ্ধ দোকানের শেডের নিচে। ভয়ে সিঁটিয়ে এককোনে বসা। টিনাকে দেখেই দৌড়ে তার পায়ের এসে কুঁই কুঁই শব্দ করতে থাকে। যেন অনেকদিনের জমানো দুঃখ অভিমান সব জানাচ্ছে। টিনাও গোলুকে পেয়ে খুশিতে আত্মহারা। মাটি থেকে তুলে আদর করে সাইকেলের কেরিয়ারে রাখল। গ্রীষ্মের কালবৈশাখীর শেষে টিনার দু'চোখে শ্রাবনের ধারা। চোখের জল মুছতে মুছতে দু'জন এগিয়ে চলল বাড়ির পথে।

ঠাই

           ✍️সানিয়া জাহান।
 
যদি তোমার মনের কোথায় 
পেতাম একটু ঠাই, 
তবে নিজের অজান্তে লিখে যেতাম 
কতই না গান। 

ছন্দে-ছন্দে ভরে যেত 
যেতো পাহাড় সমুদ্র 
ঢেউর মাঝে গুণে যেতাম কতইনা রঙ্গিন স্বপ্ন। 
গোলাপের পাপড়ি গুলি 
যখন বাজে- বাজে ফোটে, 
চাঁদের হাসিটা তখন আরো উজ্জল লাগে। 

তবু যদি তোমার মনের কোঠায় 
পেতাম একটু ঠাঁই,
এলোমেলো জীবনটা গুছিয়ে নিতাম। 

কুয়ার ধারে বসে যখন ভাবনায় থাকি ডুবি 
কাঠ- ঠুকরো পাখিগুলি ঠন-ঠন করে।
পরান কহে কত কথা, কহার যে কেহ নাই 
আমি সৌন্দর্যের প্রেমিক 
কবিতা লিখে যাই। 

তবু তোমার মনের কোঠায় যদি পেতাম একটু ঠাঁই, 
প্রাণের কথাগুলি ডাইরিতে,লিখে যেতাম।।

একুশ তুমি


                     ✍️শুভ্ৰা সাহা

একুশ তুমি আছো  আজও -
  সবার মনেৱ দোৱে  ,
 থাকবে  তুমি জনম জনম 
  এই ভাবেই ঘুরে। 
একুশ তুমি যতই হও
  সবার থেকে প্রবীণ
 তবুও তুমি নবীন ভোরে
 শিশুর  মত সৱলই রবে ।

তোমায় নিয়ে কতই না  ৱাজনীতিৱ খেলা,
 ৱাজপথে যতই হোক 'ভাষাবাঁচাও' পালা,
 ফেষ্টুন হাতে  গায় যত ,অহংকারী গান ,
তাতে তোমাৱ বইবে আৱো সমৃদ্ধতার বান।

তোমায় নিয়ে  ঋদ্ধ মানব
   গায় যে জয়গান।
তোমাৱ মাসে তোমাৱ গ্ৰামে-
    যত পৱিজন
গানযে বাঁধে বাংলা ভাষায় -
বাংলা মায়েৱ ধন।

 তোমার মত মুগ্ধ  মাস একটিও আৱ নাই, 
মায়ের ভাষায় গর্ব তুমি ,সকল হাসা কাঁদা ।
তোমাৱ মত  ভক্তি  কেন সব কাজেতে নয় !
মানবতাৱ.এই শক্তি বাৰ্তা ,যেন বিশ্বজুৱে বয়।
 

একলা চলো


                   ✍️প্রিয়াঙ্কা দেবনাথ

থামলে কেন?
বুকের ভেতর ভয়ে থরথর?
ভয়ের পথে হাঁটছো কেন?
কাদের নিয়ে ভাবছো এতো?

এই যে তুমি একলা একা
ধুকছো ভীষণ,
দাবানলে বুকের পাঁজর
পুড়ছে যে হায়!
দেখছে কারা?

বাঁচতে যদি চাও এ জীবন,
ভয়ের খাঁচা ভেঙেই দেখো।
ভাবলো কারা, জানলো কারা?
বললো কিসব কে ?
ওসব ভাবা ছেড়ে দিয়ে,
একলা পথে চলতে শেখো।

মাতৃভাষা


                  ✍️ সোমা নস্কর 

মোদের গর্ব মোদের দম্ভ মোদের মাতৃভাষা
তোমায় ছাড়া চলা নাহি,তুমি সকলের ভালোবাসা,
তোমার হাতে হাতটি রেখে এগিয়েছে সভ্যতা
তুমিই যুগের শিক্ষাগুরু,তুমিই জ্ঞানের দক্ষতা।
মাতৃভাষা শেখায় মোদের সঠিক ভাষার দাম 
সব ভাষাই শিখতে চাই নিয়ে বাংলার নাম। 

অনেক কবি দেশপ্রেমিক রাঙায় মাতৃভাষা
তাদের ভালোবাসার স্মৃতি অক্ষয় বাংলা ভাষা
রক্তে লেখা ইতিহাসকে করি প্রণাম নত শির 
মোদের মাতৃভাষার সম্মান রেখেছে শত বীর,
শত কোটির ভারতবাসীর ধরেছে শিক্ষার হাল 
একুশে ফেব্রুয়ারি রাখবে মনে ভারতবর্ষ চিরকাল।।

একুশ আমার চেতনা


                ✍️ শিপ্রা রায় 

পরাধীনতার বিপদ স্কুল পথে হাঁটতে হাঁটতে ভারী হতেছিল একটি ভাষার  চেতনা।
অসহ ভার বইতে বইতে ,শিরদাঁড়া নুইতে নুইতে হারাচ্ছিল সকল সম্ভাবনা।
দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়াতেই হয়।
নাও ডুবতে থাকলে খড়্গপুর আঁকড়ে ধরতে হয়।
প্রাণপণ লড়াই, জীবন মরণ লড়াই। 
লড়াই, লড়াই, লড়াই...
রানার প্রান্তরে, রাজপথের রক্ত ঝরা লড়াই। 
মাতৃভাষার শৃঙ্খল মোচনের লড়াই। 
বাংলাভাষার মুক্তির উদ্বেল লড়াই। 
শত,শত,শহীদ প্রাণের রক্তস্নাত লড়াইয়ে এবার জয় পাই।
শহীদ যারা নির্ভীক ওরা ,শপথে ভরপুর ওরা।
সালাম,সালাম, রফিক, বরকত ওদের প্রাণের ভয় যে নাই।
এভাবেই, এভাবেই একুশ তোমায় পাই।
একুশ কোন সংখ্যা নয়,আত্ম চেতনার জাগরণ মন্ত্রে বিজয়ী আলপনা।
একুশ কোনো সংখ্যা নয়,একটি ভাষা--তোমার ,আমার মায়ের ভাষার 
বাংলাভাষার বিশ্ব সভায় মুকুট মণির দ্যোতনা।
একুশ আমার মুক্ত চেতনা।

বসন্তের হাওয়ার মতো


                   ✍️ রিপন সিংহ

বসন্তের হাওয়ার মতো এলোমেলো জীবন
চারিদিকে এত আলো, তবুও হৃদয়ে একগুচ্ছ অন্ধকার
লজ্জাপতি পাতার সাথে শূন্যপথে বিহঙ্গ,,
তারপর শুকনো পাতার মতো হৃদয়ে যখন সন্ধ্যা আসে ---
জীবনের কোন এক অচেনা  সন্ধ্যায়, 
নগ্ন হাতের কর গুনে দেখি
        কত দিন
        কত রাত যে কেটে গেল
তা জানার নেই।

     জীবন প্রায়'ই ---
পূর্বাহ্ণ থেকে শুরু হয়ে কোন এক সময় 
সমস্ত কিছু স্তব্ধ হয়ে যায়;
জীবন যে বসন্তের হাওয়ার মতো ধীরে ধীরে ---
কখন যে এই জীবনের সাথে মৃত্যু এক হয়ে মিশে গেল,
 তার কোনো জ্ঞান নেই।

তারপর বোধহয় 
             সমস্ত জীবন যেন এক মায়াময় নারীর খেলা
আমাকে ঘিরে রয়েছে কেবল শূন্যতা
         আর শূন্যতা।

অসুখে ও সুখ খুঁজে পাই


               ✍️ অমিত সরকার

কয় দিন ধরে বাবার অসুখ,
কথা সুর পাল্টে গেছে,
সবকিছুতে যেন ব্যথা অনুভব হয়,
একটু আরাম পেলে এক চিলতে রোদ্দুর যেন শীত সকালে ঝিলিক দিয়ে যায় ।

মুহূর্তে ফিরে গেলাম নিজের অসুখে, 
একটু নড়তেই,মাথার কাছে বসে থাকার বাবা
কেমন যেন অনুভব করেন- "কষ্ট হচ্ছে না তো"
স্ফীত হেসে সত্য টা লুকাবার চেষ্টা করতাম,
তবু মনে হয় বাবা সব বুঝে।

এই ভাবনার শেষ না হতেই ,
ছেলের সাথে কাটানো হাসপাতালে চলে গেলাম, 
কতদিন ছটফটে টা বাহিরের আকাশ দেখে না,
সেই বিকালে একটু সুস্থ হলে,কোলে করে বিছানা থেকে একটু বাহিরে আনতেই ,সেই খুশির ঝিলিক টা এখনও মনের এক কোনে ছবি হয়ে আছে।

বাবা,আমি,ছেলে, আমরা যেন এক অসুস্থ পরিক্রমা করি,তবুও কাছে টেনে নেয় একে অপরের কাছে,অসুখে ও সুখ খুঁজে পাই ।

বিরহের গান


            ✍️ডঃ দীপঙ্কর বিশ্বাস

বৃষ্টি ধারায়, আমার মন মনের মেলায়,
ছুটে যায় সেই পূর্ণিমার রাতে।
যেদিন দেখা হয়েছিল প্রথম, আলোর খেলায়
মন মোহিনী তোমার সাথে।
মিলনে হৃদয়ে মধুর স্বাদ, মিষ্টি শঙ্খনাদ
আবার ও এই বৃষ্টি বেলায়,
হারানো প্রেমের স্মৃতি, করে আর্তনাদ
মন মেতেছে সর্বনাশী খেলায়।
এক সাথে স্বপ্ন দেখেছিল, হেসেছিল, ভালবেসেছিল
প্রেমের সুর বেজেছিল প্রতিক্ষণে।
তোমার চোখের নীল অভ্রে এ মনে বসন্ত ফুল ফুটেছিল
হারিয়ে গেল কোন অভিমানে?
প্রেমের অনুরাগ উঠেছিল জ্বলে, কোন ছলনার ছলে
স্বপ্নের অতিথি তোমার স্মৃতি
মনে মনে ভাসে, বারে বারে ফিরে আসে প্রতিপলে
হেরে যায় মনের অনুভুতি।
ভীষণ একা হয়ে যায় এই মন, অতলে হারিয়ে যায় সেই ক্ষণ,
তোমার স্মৃতিই আলো জ্বালায় সে অতলে
সব অপেক্ষা তোমার প্রেমে ভরে যায়, আশা জাগায় অনুক্ষণ,
প্রেম সমুদ্রে হারিয়ে যাই আমি সব কিছু ভুলে।
হারানো প্রেমের দুঃখ শীতল মেঘের মত ছুঁয়ে যায়,  রাতের অন্ধকার ছায়ায়
আমি এখন অচেনা পথে তোমায় খুঁজে যাই
তোমার হাসিমুখ, মিলনের অপূর্ণ সুখ, জড়িয়ে থাকুক আমার ভগ্ন হিয়ায়,
তবু যেন প্রেমের মধুর সুর সদা শুনতে পাই।

ভাষা


                   ✍️ -পান্থ দাস 

ভাষা কি?
ভাষা হলো শিল্প,
লিখি যতই 
লাগে যে অল্প। 

ভাষা কি?
ভাষা হলো রঙ তুলি,
যতই আঁকি
ততই শিখি।

ভাষা কি?
ভাষা হলো সাহিত্য, 
যতই ভাবি
ততই বাড়ে আধিপত্য।

স্বাদ


               ✍️ অর্পিতা দাস

বিষের ভয়ে তরুণী বন্ধ করে দেয় সম্পর্কের দরজা,
জলতরঙ্গের মত ঢেউ খেলানো হাসির আড়ালে গায় গান মন্দাক্রান্তা ছন্দে!
ছুঁয়ে যায় মনোপ্রাণ শুকনো মাটির ভেজা ভেজা গন্ধে,
সুরেলা পাখির ডাকে চিঠি পৌঁছে দেয় আবেগ ক্লিষ্ট মনের খামে।

আমি হাহাকার করে বসেছিলাম!

উতলা প্রেমের গল্পে তিনতাল গুনতে খোয়াই নদীর তীরে,
প্রেমের স্বাদে অতৃপ্ত বিষের আগুন জ্বলছিল মনপবনের নৌকো ঘিরে।

জলস্রোত পার হয়ে ফিরে আসি নিজের অসীমে ,
অতি অন্ধকার পেরিয়ে কলম ছুঁয়ে ভাবনার রঙ মাখে হলুদ পরীর মনে....

উপলব্ধি


                   ✍️ লক্ষী পাল

জীবনটা ছিল খুবই একা, 
       তখন ছিল না কোন ঠেকা। 
আজ পড়েছি মহা ঠেকাতে, 
        পারছি না কিছুতে একা থাকতে। 

একা জীবন ছিল একঘেয়েমি-তে পূর্ন, 
        তখন মনে হয়েছিল জীবনটা শূন্য। 
একা থাকার মূহুর্ত ছিল বড়োই নিরস, 
       সেটা অনুভব করেছি পেয়ে তোমার পরশ। 

একা থাকাতে জীবনের উপলব্ধি ছিল অসম্পূর্ণ, 
      আজ শুধু চাই জীবনুপলব্ধি হয় না যেন ক্ষুর্ন। 
শুধু পুলক থেকে আসে না অনুভূতির পূর্নতা, 
      পুলক আর শোক মিলে মিটে উপলব্ধির শূন্যতা।                                        

এক একটা ঘটনা থেকে এক একটা অনুভবের সৃষ্টি, 
       সুখের মূহুর্ত গুলি থেকে মনটা হয়ে ওঠে মিষ্টি। 
সুখের মাঝে এক টুকরো দুঃখ মনকে করে তিক্ত, 
        তাই কোন কিছুই ভালো নয় অতিরিক্ত।

ইংলিশ মিডিয়াম


               ✍️ শ্যাম মালাকার 


রাত পোহালেই ভোরের আলো 
    ফুটবে আকাশে । 
বাংলার মাটি কেঁদে উঠবে ।
   মাতবে শোকেতে ।
কাল প্রভাতে কৃষ্ণচূড়ার ঐ ফুল গুলি 
  লাগবে ভারি শক্ত ।
ঐ ফুলে লেগে আছে - 
  তোমার আমার বাঙালীর ভাই 
রফিক সালাম আর বকরতের রক্ত ।
সেই একুশে ফেব্রুয়ারির রক্তের দাম -
   আজ গ্রাস করেছে ইংলিশ মিডিয়াম ।
পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিল যে অগ্নি,
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো সেই ভাষা শহীদদের ভগ্নী। 
কাল প্রভাতফেরীর মিছিল যাবে
রাজপথে আজ ছড়াও ফুলের বন্যা । 
   আজ নিশিতে গুমশে কাঁদে - 
শত ভাষা শহীদদের কন্যা ।
   বটতলা আর কদমতলি -
রাজপথ হোক বা অন্ধগলি - 
   কাল প্রভাতে শুনতে পাবে 
বাংলা মায়ের ক্রন্দনের  কলি । 
   কাল প্রভাতে  বিষাদের রঙ ফুটে উঠবে 
পাখির পালকে কিংবা নারীর দু-চোখে ।
সেই একুশে ফেব্রুয়ারির রক্তের দাম -
   আজ গ্রাস করেছে ইংলিশ মিডিয়াম ।
মায়ের বুকের দুধের মান বাঁচাতে 
সেদিন মমতাজ বেগমের  কপাল ভাঙলো,
তালাক তালাক তালাক তাকে শুনতে হলো ।
কমলার সিঁথিতে উঠলো শেষ সিঁদুর ।
    রক্তের রঙে রঙীন হলো তার 
আলতা পেড়ে শাড়িটা ।
সেই একুশে ফেব্রুয়ারির রক্তের দাম -
   আজ গ্রাস করেছে ইংলিশ মিডিয়াম ।
   ভগ্নস্তূপে দাঁড়িয়ে সেদিন  বঙ্গ জননী শুনেছিল 
      বিভীষিকাময়  একটা আর্তনাদ ।
বঙ্গ তনয়ারা সেদিন নিজের বুকের দিয়ে - 
বাংলা মায়ের ইজ্জত ঢেকেছিল । 
   বঙ্গ তনয়েরা সেদিন উন্মাত হয়ে - 
শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে - 
 শোষিত শৃঙ্খলিত বঙ্গ  মায়ের ধমনীতে 
 প্রানের সঞ্চার করেছিল । 
সেই একুশে ফেব্রুয়ারির রক্তের দাম -
   আজ গ্রাস করেছে ইংলিশ মিডিয়াম ।
বিশ্বজুরে ঐ  কমিউনিকেশন - 
   ইংলিশে যার বেজায় ফ্যাশন। 
বাংলা আজ কেউ পড়ে না কী ?
   রক্তের দাম হয় না কী ? 
আজ রফিকের কাঁদে , সালামের কাঁদে ।
    কাঁদে বরকতের মা । 
আজ বাঙালী কাঁদে , বাংলা কাঁদে ।
   কাঁদে ভাষা শহীদদের বঙ্গধাম ।
ঐ দিকেতে দাঁড়িয়ে হাঁসে - 
     ইংলিশ মিডিয়াম।  
অট্ট হাসি হেসে সে বলে - 
বিশ্বজুরে ঐ  কমিউনিকেশন - 
   ইংলিশে যার বেজায় ফ্যাশন। 
বাংলা আজ কেউ পড়ে না কী ?
   রক্তের দাম হয় না কী ?
ওহে রফিক , ওহে সালাম - 
   ও আমার বরকত ভাই । 
সেই একুশে ফেব্রুয়ারির রক্তের দাম -
   আজ গ্রাস করেছে - 
        ইংলিশ মিডিয়াম ।

তৃপ্তি


               ✍️ স্বর্ণ কমলিকা চক্রবর্তী    

বৃষ্টি আজ সারা দিনেও কমবে না, তা বলে কোন কিছু বন্ধ নেই ,বাজারহাট, স্কুল ,কলেজ ,অফিস সবই খোলা ।ছেলের  সকালে স্কুল কিন্তু সে উঠবে না। মোহিনী পড়েছে বিপদে ,ওর আজ একটা ক্লাস টেস্ট আছে ।কাল রাতে কষ্ট করেসব শিখিয়েছে। এখন যদি পরীক্ষা না দিতে পারে তবে তো নাম্বারের পার্সেন্টেজ কমে যাবে। বৃষ্টিও যে একটা শুরু করেছে ,সেই মধ্যরাত থেকে ঝরছে এখন তো একটু বিশ্রাম নিতে পারে। কি করে যে আজ ঘুম ভাঙবে জানে না সে।
 মোবাইলটা খুললো
সে, আজকাল খুব সুবিধা হয়েছে হোয়াটসঅ্যাপ থাকাতে। সব খবরা খবর এই গ্রুপে চলে আসে ,সে তো মনে মনে ঠাকুর কে ডেকেই মোবাইলটা খুলেছে মেসেজটাও পেয়ে গেল যেটা সে দেখতে চেয়েছিল। স্কুলের একটা গ্রুপ রয়েছে তাদের যা কিছু জানানোর বিষয় সব এই গ্রুপে প্রিন্সিপাল স্যার পোস্ট করে দেন, ফোন করার কোন প্রয়োজনই পড়ে না। সে চাইছিল প্রিন্সিপাল স্যার সেটাই পোস্ট করেছেন, মানে আজ সকালের সমস্ত পরীক্ষা বাতিল করে দেয়া হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার দরুন ।আজ  ছুটি ঘোষণা করা হয়েছে ।
পুরো মেসেজটা পড়ে আনন্দে হুররে বলে চেঁচে উঠল মোহিনী। মনে হচ্ছে সেই ছাত্র, পরীক্ষা দিতে হবে না স্কুলে যেতে হবে না এমন দিনে শুধু ঘুম ।সত্যিই ছেলে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে ,পড়েছে তো সে। অতএব পরীক্ষা যে ওর ই ।
জানালার সামনে গিয়ে দাঁড়ালো সে। বাইরে রাস্তার বেশ জল জমেছে ছাতা মাথায় সব এখন বাজারের দিকে যাচ্ছে। যারা গত রাতে বাজার করে নিয়েছে তারা ভাগ্যবান কারণ জল দিয়ে তাদের যেতে হবে না ।ওর বৱ সেই ভাগ্যবানদের দলে পড়ে কারণ আজ তাদেরও বাজার করা হয়ে গেছে।
 যেই বাজারের কথা মনে হলো অমনি বিদ্যুতের মতো মাথায় খুব তাড়াতাড়ি একটা প্রশ্ন মাথায় এলো। সব খোলা ঠিক আছে ,কিন্তু ছায়া ?সে ছুটি নেবে না তো? বলতেই পারে। ফোন করে যে "এত বৃষ্টিতে রাস্তাতে অটো পাচ্ছি না তাই আজ আসবো না। 
ঘড়ির দিকে তাকালো সে ।ওর আসার এখনো সময় হয়নি ,ফোন তো হাতেই আছে। ফোন তো আসেনি, এ টো বাসন গুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছে গতকাল এত বাসন না ভরালে ভালো ছিল। যেদিন ছায়া বলে যায় যে আগামীকাল আসবে না সেদিন বাসনের প্রতি মায়া বেড়ে যায়। শুধু শুধু বাসন ভরাতে মন চায় না ,আর যখন আসে তখন যে কত বাসনের প্রয়োজন হয়।
 গতকাল প্রচুর বাসন ভরিয়েছে এখন মনে হচ্ছে বাসন গুলো ওর  মাজতে হবে, নিজের উপরই কেমন একটা রাগ উঠতে লাগলো। বাবা-ছেলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠেই বলবে ," রান্না হল আজ আমাকে তাড়াতাড়ি অফিস যেতে হবে প্রচুর কাজ জমে আছে ,"নিত্যদিনের ডায়লগ ওর মুখস্ত ।কিন্তু ছায়া তো এখনো এলো না, সময় যে বয়ে যাচ্ছে ।
নির্দিষ্ট সময়ের ১০ মিনিট পর টুংটাং শোনা গেল, দৌড়ে গিয়ে খুশি মনে দরজা খুলল সে ।আর ওর চিন্তা নেই ,ছাতাটা বারান্দায় রেখে ছায়া বলল "বৃষ্টির জন্য রাস্তায় অটো খুব কম ছেলে বলেছিল এমন দিনে না বার হতে কিন্তু দাদার অফিসরয়েছে তোমার কষ্ট হবে তাই চলে এলাম। "সে বলল "সত্যি কষ্ট হতো ,এক কাপ গরম চা খেয়ে কাজে লেগে যাও "।ছায়া বলল "ঠিক আছে গরম চা দাও।"8 সে বাসন মাজা শুরু করেছে ওর ফোনটা এল ।ফোনটা ঘাড়ে চাপা দিয়ে কথা বলতে বলতে ওর কাজ শুরু হল। মোহিনী রান্না বসিয়েছে ওর কানে মোটামুটি কথাগুলো সব চলে আসে ।সে শুনতে চায় না কিন্তু বারনও করতে পারছে না। কি করবে সে?

 ছায়া আর পাঁচটা বউয়ের মত সংসার করতে চেয়েছিল। কিন্তু যে সংসারটা করতে সাহায্য করবে তাকে তো সবার আগে সংসারী হতে হবে। শুধু কি ছেলে মেয়ে জন্ম দেওয়া ,প্রতি রাতে মদ খেয়ে এসে পুরুষত্ব ফলানোর জন্য বউকে প্রচন্ড ভাবে মারধর করা ,এটাই সংসারী পুরুষের লক্ষণ ?যেটা নাকি ছায়ার ঘাড়ে পড়েছিল। ভেবেছিল সংসার করবে ।সফলতা অর্জন করতে পারলো না ।
অবশেষে সিদ্ধান্ত নিল যে সে বাচ্চা গুলো নিয়ে বেরিয়ে আসবে।   কিন্তু খাবে কি? কোথায় থাকবে? বাপের বাড়িতে সে যাবে না। লেখাপড়া তো শেখেনি কিন্তু বাচ্চাদের স্কুলে পড়াচ্ছে। অতএব এখন চারটে বাড়িতে এসে কাজ করে। সবাই ওকে খুব ভালোবাসে মোটামুটি এখন সে ভালোই চলছে। সে চার বাড়ি থেকে প্রচুর সহায়তা পায় বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারে কিন্তু এত কিছুর পর যে ওর মনটা কেমন যেন উদাস হয়ে যায়। মনের ব্যাকুলতা সে বুঝতে পারে অন্য কারোর বোঝার কথা না। 
পতি মহারাজ খুশি হয়ে আরেকজন কে নিয়ে খুশিতে জীবন কাটাচ্ছে ।কিন্তু সে? ওর কথা কে ভাববে?
 ভগবান সত্যিই ওকে একজন ভাবার লোক দিল অটো দিয়ে ওর সঙ্গে যে মহিলা প্রায়ই আসে এবং কথাবার্তা হয় সে ওর এক পরিচিত বন্ধুর ফোন নাম্বার দিলো ছায়াকে ।ছায়া কেন জানি মিসকল দিল সেই নাম্বারে ।
আজ প্রায় দু মাস ছায়া শুধু ফোনে ওর সেই বন্ধুর সঙ্গে কথা বলে।  যখন সে কথা বলে ওর চোখে মুখে একটা তৃপ্তির আভা ফুটে ওঠে ।সেই বন্ধুর চারচাকা গাড়ি রয়েছে ,সকালে কাজে বেরোবার আগে ছায়াকে ফোন করে। সেও এই ফোনের অপেক্ষায় থাকে ।
প্রত্যেক মানুষের তো একটা মনের চাহিদা থাকে সেটা যদি সে কথা বলে পূরণ করতে পারে তবে কি সেটা দোষের? মোহিনি বুঝতে পারছে না সে ছায়াকে কি বলবে ?ওর কি বলা উচিত সে যেন ওই ছেলের সঙ্গে সম্পর্ক না রাখে ?কেন বলবে সে ?সে যদি একটু সময় নিজেকে একটু অক্সিজেন দিতে পারে তবে ক্ষতি কি জীবনে? সুখের সংজ্ঞাটা জানতো না। না হয় ফোনে সে বিবাহিত ছেলের সঙ্গে কথা বলে সে সুখ শব্দটার মানে খোঁজার চেষ্টা করছে,। এবং হয়তো পাচ্ছে ও।



নিমগ্ন


                   ✍️ স্বর্ণা রায়

ভাঙ্গা ঘরের মতো আমার ভাষা
তপ্ত আগুনের ভেতর লোহার মতো পুড়ে ছাই আজ
 
এখন মায়েরা শেখায় না বাংলাভাষা
আমাদের আঙিনাজুড়ে ঝরে না বকুল
কাননে কুসুমকলি ফুটে না আর

ইংরেজি আর হিন্দিতে  বাংলাভাষার ভাঙাতরী নিমগ্নপ্রায়...