তস্কর রূপী সেবিকা

     ✍️সপ্তশ্রী কর্মকার 

জোড়াতালির সংসারে জীবন হয় সঙ, 
পেটের সার্কাসে ক্ষিদের ঘুরপাক খেয়ে। 
মন মরুভূমিতে চোখ ধাঁধানো অসুস্থ ক্ষত 
 নেই উপায় সারানোর ঔষধ আঁচলে। 
যখন অষ্টমঙ্গলার শাড়ি বেঁচে আনি 
 চার পোয়া চাল আর নুন। 
অভিশপ্ত বাড়িঘরে কুয়াশার ওমে, 
জ্বর আসে নিভন্ত চুলার কাঠ কয়লার ছাই হয়ে।
যেন ভালোবাসা, তস্কর রূপী সেবিকা হয়ে জানালার গা বেয়ে বেরিয়ে গেছে 
ফেরিওয়ালা হয়ে।

নীরবতা

    ✍️সুস্মিতা মহাজন 

ভরা মধুমাস চারিদিকে শুধু রঙের খেলা,
তবু আমার দরজায় কড়া নাড়ে অবহেলারা।
কত প্রেম আসে ভালোবাসার অজুহাতে, 
হারিয়ে যায় কোথায় কে জানে!
সে পড়ে থাকা কুনোব্যঙ হয়ে
নিস্তব্ধতার ঝড় তোলে বাতাসে। 
একে একে যুদ্ধ চলে সবেতে,
আর আমি ভাবি ছেলেখেলা!
তুফান উঠে কাঙালের ঘরে-
বুকের ভাষায় নীরবতা শুয়ে বসে কাঁদে ;
আমার দরজায় শুধু কড়া নাড়ে অবহেলা।

বড়দিন

    ✍️সঞ্চয়িতা শর্মা

বড়দিন কী আমি জানিনা
শুধু যেদিন গির্জাঘরে ঘন্টা বাজে জোরে,
ছোট্ট যীশু যখন আসে মায়ের ওকোল জুড়ে
বিশ্বপিতা এসছে যখন বিশ্ব আলো করে,
রইবে না আর দুঃখ কারো এই আশাতে ভরে
আসবেনা তা জেনেও সবাই স্যান্টা দাদুর তরে,
অপেক্ষাতে সুখ খুঁজে পাই বক্ষ হৃদয় জুড়ে।
গাছটি যেদিন রঙিন আলোয় সাজাই যত্ন করে,
যদি একটি ছোট্ট শিশুর মুখেও আনতে পারি হাসি 
সেদিন সত্যি সত্যি বড়দিন আসে সবার জীবন জুড়ে।

পাশাপাশি

     ✍️মঞ্জুশ্রী শর্মা-

কাঠুরিয়া মন,
গাছ ছেঁটে বাঁচিয়ে রাখে সহজ জীবন,
বনদস্যু শূন্য করে চন্দনের বন ।
খিদে মিটে গেলে ব্যাঘ্র গায়ে রোদ মাখে
হায়না বিকট হাসে, রাবারের বনে।
বাড়ির বেড়ার পাশে মাধবীর ঝোপ,
মূল্যহীন সুগন্ধ বৈভব 
দোতলা বাড়ির ছাদে অভিজাত
গোলাপ আর ডালিয়ার টব।
চিঠির শব্দেরা আজ বন্দী মুঠোফোনে,
সেলফিতে ব্যস্ত সব এখানে ওখানে।
অর্ধেক আকাশে যদি মোর অধিকার;
নীলের মেলেনা দেখা ধুলা একাকার !
রাখালিয়া মন তবু বাঁশি রাখে ঠোঁটে,
বাজাবে 'মল্লার রাগ' মরুভূমি তটে।

অসমাপ্ত প্রেম কাহিনী

    ✍️রাজদীপ ঘোষ

হ্যা, ঠিক! এটাই ঠিক যে
আমি প্রেমিক হতে পারি নি। 
এই বেকার জীবনের সাথে 
একটা সাদামাটা মেয়ের জীবন জরিয়ে, 
তার সেই আলোকময় জীবন 
আমি নষ্ট করতে চাই না।
কিন্তু তাকে আমি প্রচন্ড ভালোবাসি। 
নিজের জীবন থেকে ও প্রচন্ড ভালোবাসি,
তাকে চোখের সামনে দেখলেই 
মন বলে তাকে বলতে
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।
হতে পারে সে-ও ভালোবাসে!
কিন্তু মাঝপথে রয়েছে একটা বাধা-
আর সেটা হলো বেকারত্ব। 
কোনো বাবা-মা একটা বেকার ছেলেকে 
নিজের কন্যার স্বামী হিসেবে চাইবে না।
সবাই চাইবে প্রতিষ্ঠিত ছেলের সাথে,
নিজের মেয়ের গাটছড়া বাঁধতে।
এই ভাবেই বোধ হয় অনেক সম্পর্ক
তৈরী হত্তয়ার আগেই ভেঙ্গে যায়। 
বুকে এক জ্বালা, যন্ত্রনা নিয়েই 
অনেক অপ্রতিষ্ঠিত প্রেমিক বেঁচে থাকে।
আর অনেকে এই জীবন নষ্ট করে ফেলে।
এটাই বোধহয় অসমাপ্ত এক প্রেমের কাহিনী।

আর কোথাও নাই

✍️ সুধীর রায়

আমার প্রাণের আলোতে
 তুই স্নিগ্ধ শীতল ছায়া,
আমার উদাসী মনের ঘরে,
তুই দুরন্ত এক মায়া।

তুই আমার প্রাণের পরশ,
উথালপাথাল ডেউ,
তোর সাথে মোর কি সম্পর্ক? 
বুঝবে না তা কেউ।

আমি যতই যাইরে দূরে......
মনপাখিটা ঘুরে ফিরে
তোর কাছে তেই আসে!
বলনারে তুই প্রাণের মাটি-
আমার মতো এমন করে-
তোকে কে ভালো বাসে?

মাঠ ভরা ধান, মধুর হাওয়া 
চাষীর মুখে গান গাওয়া;
বকের নাচন,ডাহুকের ডাক!
খেক শিয়ালের হুক্কা হুয়া!

গাছ ভরা ফল,গাঙ ভরা জল,
মায়ায় ভরা, ছায়া শীতল!
কোথায় গেলে খুঁজে পাবো?
এমন গ্রামটি আমার!

সবুজ শ্যামল ধানের শীষে-
মনটা আমার যায় যে মিশে;
সোনার ফসল উঠলে ঘরে,
লাউ কোমরের সবজি করে-
প্রাণ ভরে ভাত খাই।
বলনারে তুই প্রাণের মাটি-
তোর মতো এতো খাঁটি!
গ্রামটি আমি কোথায় খুঁজে পাই?

শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া-
কদম ফুলের গন্ধে ভরা;
তোমার ছায়ায় খুঁজে আমি
প্রাণের পরশ পাই।
তোমার মতো এমন গ্রামটি-
আর কোথাও নাই।

বঙ্গনারী

    ✍️  সুশীল দাস


আকাশ হতে ধার করে এনে   
  সখী পড়াবো নীল শাড়ি,
সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর
তোমায় বানাবো নীলাম্বরী।

বনের থেকে খুঁজে নিয়ে
সোনালী বন ফুল,
দুই কানেতে পড়িয়ে দেবো
ঝুমকো কানের দুল।

কালি মায়ের রূপের মতো
কালো হবে কপলের টিপ,
কাজল কালো চোখটি তোমার
কাজলেতে হবে ঝিক ঝিক।

গোলাপের রঙ চুরি করে
রাঙিয়ে দেবো ঠোঁট,
আজকে তোমায় ছাড়ছিনা
দেবোনা একটুও ছূট।

স্বর্ণ লতিকা ছিরে
বানিয়ে দেবো চুড়ি,
সব মিলিয়ে দেখবে তুমি
হয়েছো বঙ্গনারী।

আমি বিরোধী

    ✑ অনুকূল দেবনাথ

হ্যাঁ আমি বিরোধী 
তবে ন্যায় প্রতিষ্ঠায় অন্যায়ের বিরোধী । 
আমি বিরোধী 
তবে বিবেকের সাথে ছলচাতুরীর । 
 আমি বিরোধী 
তবে সত্যের প্রতি মিথ্যাচারীর। 
আমি বিরোধী 
তবে সংস্কৃতি অবিচারের । 
আমি বিরোধী 
তবে প্রত্যাশার সাথে ঠকবাজির। 
আমি বিরোধী 
তবে একের বিনিময়ের অন্যের। 
আমি বিরোধী 
তবে গাঁয়ের জোড়ের ক্ষমতার।
আমি বিরোধী 
শিক্ষিত লোকের চুপ থাকার। 
আমি বিরোধী 
তবে নিত্যকার নিজের সুনামের। 
আমি বিরোধী বিরোধী বিরোধী..... 
হ্যাঁ আমি বিরোধী পরাধীনতার শিকলের।

স্বল্প সুখ

    ✍️টিটু বনিক

প্রবল ঝড়ের তান্ডবে ঝরে যাক 
তোমার বৃক্ষের সকল শুষ্ক পত্র।
তুমি বস্ত্রহীন হও আর আমি চেয়ে থাকবো,
আমি উন্মাদ হবো,
আকাশে গিয়ে বজ্রপাত হবো।
ভগ্ন প্রাচীরের মত আমিও পৃথক হবো।
তবুও কামের আসক্তে প্রলোভিত হবো না,
তুমি জোয়ার আনলেই বা কি,
আমি ত‍্যাগ করেছি সেই আসক্ত দহন করে শত শত নিশিতে পাথর চাপিয়ে আমি করেছি শ্বাসরোধ ।
এখন নিঃসঙ্গ নদীর মত আমিও বইতে জানি,
আর একা একা হেঁটে যেতে পারি বহুদূর
শত দূর এক দিগন্ত পথে। 

বড়দিন

    ✍️পৌষালী ভৌমিক

 শীতের মধুর স্পর্শ শীতলতায়
বরফাবৃত শিশিরবিন্দুর শুভ্রতার সাড়ায়,
আলোকসজ্জার উৎসব, এসেছে যে বড়দিন,
সান্তা ক্লজের উপহার, যীশুর জন্মদিন।
বড়দিনের বৃক্ষের মতই উজ্জ্বলে মেতে,
বিশ্ববাসীর মন উজ্জ্বল হয় ভুল ভ্রান্তি ভুলে।
উপহারগুলো মনভোলানো, আবেগময়,
কেক-পেস্ট্রি আর কুকিসে দিনটা পুরো তৃপ্তিময়।
চারিধার উদ্ভাসিত হয় মোমের দীপ্ত আভায়,
মুছে যায় অন্ধকার, বরদিনের রূপালী আলোয়।।

Losing

   ✍️Ananya Ray 

Losing is an art,
Lost housekeys,pins and pens says that it's fun!
But it hurts to lose a friend. 

As we lose a winter,it melts into spring.
We lose a cocoon and flys a butterfly with wings.
You lose a tear to find a smile underneath. 

But not every lost things can be recovered,
we lose every war we fight 
For lives are priceless. 

Recently, I lost a land and owned a river also a continent. 
You lost a sky and earned an universe.


And someday,someone will lose us too
As 'the Artist' will accept us,
as we lose our earthly body to become a heavenly soul.
Cause as it is said before,
Losing is an art.

যদি কষ্ট হতো

    ✍️সম্রাট শীল

কষ্ট যদি স্বপ্ন হতো,
অনায়াসে ধরা দিতো।
ধরা দিতো ইচ্ছের শেকড়,
বেঁধে নিতো আমায় ভিড়ের মাঝে।।

কষ্ট যদি প্রেম হতো,
ইচ্ছে করেই পাশে বসতো।
আসতো কতো সুখ আহ্লাদের পাখি।
ডানার ঝাপটায় প্রেম মাখতো,
ক্লান্ত ভুলানো এক গভীর রাতের সাজে।।

কষ্ট যদি ইচ্ছে হতো,
নিমিষেই জয় করতো এক ব্যার্থ প্রেমিক,
তাঁর প্রেমিকার মন।
উদ্দীপনা জাগাতে পারতো,
প্রেমিকার মনে ফেলে আসা,
প্রেমিক পাওয়ার ব্যস্ততায়।
ঢেউয়ের মতো বারবার,
কাছে আনতে পারতো।
এক ভিক্ষুক রূপে,
নিখুঁত ভালোবাসার চাহিদায়
এইভাবে যদি কষ্টের মতো সঙ্গি হতো,
আমি ভালোবেসে,
কষ্টের প্রেমিক হতাম।

হিন্দু মুসলমান

   ✍️সুমিতা স্মৃতি

তুমি হিন্দু আর আমি মুসলমান, 
আমি ভাই আল্লায় বিশ্বাসী আর তুমি ভগবান। 
তুমি ভাই গীতা পাঠ কর আর আমি কোর-আন, 
কারণ একটাই তুমি হিন্দু আর আমি মুসলমান। 
তোমাদের ভাই লক্ষ কোটি দেবতা আর আমার একজন, 
হিন্দু মুসলিমের ভেদাভেদ ভুলে কি আমরা হতে পারি না আপন? 
আমাদের মাঝে কেন এত তফাৎ, এত ভেদাভেদ, 
একই রক্তমাংসে গড়া দুজন তবুও কেন বিভেদ? 
তুমি হিন্দু ব্রাহ্মণবংশের বলে উচ্চবিত্ত শ্রেণী, 
আর আমি মুসলমান বলে অচ্ছুত, অস্পৃশ্য শ্রেণী? 
তুমি ভাই হিন্দু বলে পছন্দ করো না সাধারণ মুসলমান, 
আবার তোমার'ই প্রিয় অভিনেতাদের তালিকায় থাকে শাহরুখ- সালমান খান। 
বুঝি না এ কেমন সমাজ, কেমন এর রীতি? 
ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করাই কি  মানুষের প্রকৃতি? 

রুঢ়

    ✍️অসীম দেববর্মা

   আতপের মুখোমুখি হতেই
     আতরের গন্ধ গন্ধহীন, 
    মাঠের সোনালী আবরণ
     হাট মুখী হতেই বর্ণহীন! 
      জোগানের দুটো হাত
   জোগান শেষে প্রত্যাশীদের
        দলে ভিড় জমায়, 
  রুগ্ন দেহ, ঝলসানো স্বপ্নের
   পরতা দিনান্তে অপ্রাপ্তির
          চাদরে জড়ায়!

জীবনমঞ্চ

    ✍️শাশ্বতী    দেব

জীবনে  আসুক  যতই  বাধা,

পেড়িয়ে  যেতে  হবে  হাসি  মুখে তোমাকেই।

জীবন  তোমার  নিজস্ব  সম্পদ,

নিজের  সঙ্গে  সবাইকে  নতুন  করে বাঁচার  আশ্বাস  তুমি ;

তোমায়  ভরসা  করে একদিন  সবাই  
বাঁচতে শিখবে ।

স্বপ্নে কতবার

    ✍️গোপাল বনিক 

স্বপ্নে কতবার অবয়ব গড়েছি
কিন্তু রঙ দেওয়া আজও হলোনা।
স্কুল, কলেজ, ইউনিভার্সিটির হেমন্ত বিকেল
হৃদয়ের গোপন দুর্গে এঁকে দিত জীবন্তিকা নদী।
সামনে যতটা এগোই,তারও বেশি পিছিয়ে পড়ি।
কারন, নিস্পন্দ চোখে ছুঁয়ে দেখা বারণ।
এখনো সবুজ প্রান্তর জুড়ে স্বপ্নরা জলছবি আঁকে।
অনিদ্রা যামিনীর শেষে ক্লান্ত চোখে মিলিয়ে যায়।
আবার একবুক স্বপ নিয়ে নতুন করে শুরু হয় কানামাছি খেলা।

শীতকালীন অঘ্রায়নী বৃষ্টি

    ✍️সুস্মিতা পাল

কৃষক ঘরে জন্ম আমার,
নাম যে আমার কৃষ।
জন্মের পরেই যখন বুঝতে শিখেছি,
বলতো সবাই ক্ষেত গৃহস্তই যে মোদের জীবন।

কর্ম করলেই দু বেলা মিলবে অন্ন,
আর মিলবে নানা শাক সবজি।
তাইতো সবাই বলতো আমায়
কর্মই মোদের আজীবন।

কর্ম করিলে নাকি মিলবে কর্ম ফল,
বিধাতা দেবে যে তার ই ফল।
তাইতো সকল কৃষক করেছে অক্লান্ত পরিশ্রম।

রুয়া দিয়েছে ধান্য ক্ষেত্রে।
বীজ লাগিয়েছে ক্ষেতে।
অঘ্রায়ণ মাসের পূর্ণ লগনে,
কাটবে ধান্য গুছা আর সবজি তুলবে টুকড়িতে।

কিন্তু হঠাৎ যেনো পাঁকা ধানে মই পড়িল
আসলো ধেয়ে শীতকালীন অঘ্রায়নী বৃষ্টি।
আর,সকল ক্ষেত খামার হলো জলমগ্ন।
ধান্য গুছা ভাসছে জলের স্রোতে,
শাক সবজি গাছ ডুবেছে যে জল তলে।

তবে,এই কি ছিলো সকল কৃষকের কর্ম ফল!
শুধু নিজের নয় সবার মুখে খাওয়ার জুটাতে,
কৃষকেরা করল যে অক্লান্ত পরিশ্রম,
অকাল শীতকালীন অঘ্রায়নী বর্ষণে,
বিধাতা দিলো কৃষক কোলকে তারই বিশেষ ফল!

ঘ্রাণ

   ✍️ সুস্মিতা রায়

ভালোবাসা থেকে দূরে থাকবো 
এই বোধোদয় হওয়া মাত্রই দূরে থাকা স্টার্ট --
চোখ তো বাঁধাই ছিল, ঠুসে বসেছিলাম কানও
জাকিয়ে পড়া শীতের মত জাপটে ধরেছিলাম নিজেকে
শুধু বরাবরের মতই খেয়াল ছিল না নাকের কথা !

নদী

     ✍️অঙ্কিতা বর্ধন

চঞ্চলিত উচ্ছাসিত জল
চলে শুধু অবিরাম ।
স্থায়ী হয় কত জীব 
হয় মাছেদের গ্ৰাম।
কৃষকেরা কৃষি করে
ফলায় কত ধান।
খরার তাপে সেই জলে
সিক্ত হয় জমির প্রান।
বন্যায় হয় বাঁধন হারা 
জলমগ্ন দু-কুল ।
মানে না কোনো বাঁধা 
ধলে পড়ে সর্বনাশে জীবকুল।
কত জাহাজ কত নৌকা
বয়ে যায় সহজে ।
সূর্যাস্তে অন্ত হয় সব
তখন ও বয়ে চলি আমি, 
 অবিরাম বীনা গরজে ।

ভীড়ের শহর

    ✍️কৃষ্ণ ধন শীল

ভীড়ের শহর,
কৃত্রিম আলোয় উষ্ণ প্রবাহমান বায়ু, 
ভেদাভেদের দেয়াল গুলি সদর্পে খাড়া, 
আর কয়েকটি জীর্ণ নতজানু!

কোলাহল দিনভর,
নিশীথের আঁধারে মাঝে মাঝে, 
অলক্ষ্মী প্যাঁচার ভয়ার্ত ডাক ওঠে, 
ব্যাধ আসে, বাদ্যি বাজে!

শ্রেষ্ঠ ঢংবহর,
ক্ষুধার্ত হায়না-শৃগাল স্পষ্ট দিবালোকে, 
রঙ মেখে সঙ সেজে ফন্দি আঁটে,
নিঃস্ব কাক-চিল ব্যর্থ তাকে!

তাপ প্রখর, 
তবু ভীড় জমে,অদৃশ্য হাহাকারের স্রোতে,
লোভ-লালসা পূর্ণ চোখ,জিভে জল,
ঈগল-বাজদের প্রতি প্রভাতে!

অভাগী মা

বোঝা দায়

    ✍️শতাব্দী দেবনাথ 

যে ফুলের গন্ধে তরুণ 
প্রেমি শীতের চাঁদরে 
জোৎস্না ভরা রাতে 
ঝরাপাতাদের গান শোনায়,
 
অবসান ধূলিকণা যার 
অন্তহীন কবিতা, 
চিত্র যুক্ত রং যার 
তুলির টানে ছবিটা। 

যে ফুল গন্ধ বিহীন 
ঝরে যাওয়া ফুলকে 
নিয়ে ভাবাটা ও আকাশ ছোঁয়া। 

যেখানে পুরাতন প্রেমে নতুন 
হয়ে হাঁটা যায় না 
যে খানে মন বাঁধা যায় না, 
শোনাযায় দূর হতে 
ছন্দ ছাড়া নুপুরের কলতান !

তখন হাড়ের শরীরে 
ওই যে হৃদপিন্ডটা ও 
যেন অচেনা, অজানা।।

ঝরা বল্ক

    ✍️মিঠুন দেবনাথ
                                       
হে বসন্ত,তুমি আসো বারবার
প্রকৃতির রঙিন ঝলক হয়ে ,
তবুও তোমায় রাখা হয়েছে শেষ ঋতুতে l

তুমি আসবে বলেই ..
অর্জুন গাছ আজ বল্ক ছাড়তে শুরু করে,
উদিত সূর্যে ও অস্ত বেলার মধ্যে দিয়ে l

একটু একটু করে ঝলসে যাওয়া পাতাগুলোর
পুনরাবৃত্তি ঘটছে গাছের ডগায়,
তাই আজ নিস্তব্ধ l

তুমি জান?তোমার আগমনে ,
সমস্ত সাপেরা নতুন দিনের জন্য খোলক ছাড়ে
বর্জিত পুরোনো দিনের স্মৃতি ভুলতে l

হাজারো সুপারী গাছের ডগা থেকে
খসে পড়ে যায় সুপারী গাছের পাতা ,
খরা দিনে সমস্ত দুর্বৃত্তদের এই অবস্থা l

অনেক গ্রামের নদী ছড়া হারিয়ে ফেলে
তাদের অতীতের প্রবাহিত পথ ,
কারণ তাদের বুকে শূন্যতায় পূর্ণ l

শত গাছ তাদের সন্তানের জন্ম দিয়ে
লালন পালন করে যেতে অক্ষম ,
কারণ তারা মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে দিন দিনl

লক্ষ কাঙাল ভাইয়েরা খসে পড়ছে রাস্তায় ,
চারদিকে দুমুঠো খাওয়ার জন্য হাহাকার ,
যুবক ভাইদের উন্মাদনায় বন্ধ হবেই শেষবার l

যুবসমাজ

    ✍️ অংকিতা বর্মণ ঘোষ

আজ প্রকৃতি কান্দে
যুবসমাজের মোবাইলের আনন্দে।
"ভোর হলো,দোর খোলো
খুকুমণি ওঠ রে,
ঐ ডাকে জুঁই শাখে
ফুল খুকি ছুটরে।"
এই ছড়া আজ অধরা!
পাখির কলরব আচ্ছন্ন করল
যুবসমাজের মোবাইলের সরব।
বিজ্ঞানের সৃষ্টি মোবাইলের বৃষ্টি,
বিজ্ঞান ও প্রকৃতি
মোদের জীবনের সঙ্গ,
সুখময় জন্মের এ দুটো অঙ্গ।
জীবনের শিক্ষা অক্সিজেন
বিনে কার্বন-ডাই-অক্সাইড ঋণে
তাই হৃদয়ের রেখায়
দুটিকেই যেন দেখা যায়।
প্রকৃতির ক্রন্দন দুঃখের বন্ধন
এই লাইন হৃদয়ে কর গান।

শৈশব

    ✍️মন্দিরা ভারতী

রাএি শেষে ভোরের আকাশ হতে
সবুজ ঘাসের গায়ে
ঝরে পড়া শিশিরের প্রতিটি ফোঁটা,
মনে করিয়ে যায়
কেটে যাওয়া শৈশবের অল্প আনন্দে মেতে ওঠা।

সবুজ খেয়ার সরু আলপথে
গুটি গুটি পায়ে হাঁটা,
মায়ের নজর এড়িয়ে
দুপুর ধরে কত অলিগলি ছোটা।

বনের পাখিদের সাথে কাটানো সকাল
কুলের বাগানে কেটেছে কত দুপুর,
কেটেছে বিকাল ধানের শিশে হাত বুলিয়ে
   সত্যি, শৈশব জীবন  ছিল আনন্দে ভরপুর।
      ---------------

বিপদ

 
 
 

 ✍️ - সায়ন মজুমদার


বিপদ তুই আমার কাছে খুব প্রিয় 
তুই(বিপদ) আসলে চেনা যায় কে আসল বন্ধু।
আর কে শত্রু
বিপদ তুই আমার কাছে খুব প্রিয়
তুই(বিপদ) আসলে সেই মানুষের ডাক পাই আমি,
যে আমাকে মুশকিল সময়ে আমার সাথে মিষ্টি ভরা কথা বলে,
আমার সাহায্য নেই এবং এই বিপদ থেকে উদ্ধার হয়।
তাই বলি বিপদ তুই আমার কাছে খুব প্রিয়।
তুই(বিপদ) না থাকলে চিনতাম না আমি
কে বন্ধু আর কে পর।
তুই না থাকলে চিনতাম না
কত মানুষ প্রয়োজনে ডাকে,
আর প্রয়োজন শেষ হলে টিস্যু পেপারের মতন 
ডাস্টবিনে ফেলে দেয়।
সেজন্যেই বিপদ তুই আমার কাছে খুব প্রিয়।

গরীবের শীত-বৃষ্টি

🖋শ্রী রঞ্জিৎ বিশ্বাস

শীত হােক আর বৃষ্টি সবকিছুতেই গরীবের শরীর কাঁপে ও বুক ভাসে।
গরীরকে কি সবাই মারতে ভালােবাসে?
কখনাে রাজনীতি কখনাে ধর্মান্ধ রীতি কখনাে বা প্রকৃতির নির্দয়তা,
গরীরকে যদি এত ভাবেই মরতে হয় জন্ম দিয়েছাে কেন সৃষ্টিকর্তা ?
সৃষ্টি করতে শুধুই ধনীদের সব উজাড় করে দিতে তাদের,
সবাই তখন আড়ম্বর করে বলতাে এই সৃষ্টিকর্তা কেবলই ধনীদের !
সৃষ্টিকর্তা, তুমি যদি গরীবদের সত্যি বাঁচার মতাে বাঁচাতে চাও,
যারা গরীবদের রক্তচুষে জীবনকে পিষে তাদের শাস্তি দাও।
অনাথের যে নাথ তুমি দানবদের তা বুঝিয়ে দাও।

অজানা পথ

🖋সুবর্ণা চক্রবর্তী 
                   
দূরত্ব বেড়েছে জানি 
তাই আর ও পথে যাইনি। 

তবুও এ মন বড্ড অভিমানী 
স্মৃতির পাতায় অহেতুক শব্দ শুনি।

টুকরো কিছু মুহূর্তের অভ্যাস 
তারচেয়ে একা থাকাই বেশ।
 
কিছু পরিচিত রাস্তার মোড়ে
যেনো ডেকে যায় আমার চেনা নাম ধরে। 

অলীক সুখের মায়াজালে আর পরশে 
হয়তো কিছু চাওয়া পাওয়ার ভাগশেষ রয়ে যায় অবশেষে।
                *****

জীবনের গান

🖋প্রতীক হালদার 

কখনও একা , কখনও সবাই 
জীবন চলে বয়ে,
দুঃখ-ব্যথা-হাসি-খুশি
সব কিছুকেই সয়ে ।

জীবন কখনও থমকে দাঁড়ায় 
হাজার অভিমানে,
কখনও আবার সচল থাকে 
জীবনের জয়গানে ।

সুখের জোয়ার কখন আসে 
ভরিয়ে যে দেয় প্রাণ,
দুঃখের ভাঁটা কখন আবার 
দেয় শত অপমান ।

জীবন মানেই চলতে হবে 
পেরিয়ে সকল বাঁধা,
জীবন এত নয় তো সহজ 
সত্যি গোলক-ধাঁধা।

শক্ত হাতেই হালটা ধরে 
করতে হবে জয়,
জীবনের গতি সঠিক রাখতে 
সরাতে হবে ভয় ।

এগিয়ে যাব, থামবো নাকো 
রাখবো মনে জোর,
আঁধার ভেঙে জীবন জুড়ে 
আসবে নতুন ভোর ।

তারাদের দেশে

🖋অভিজিৎ চক্রবর্ত্তী

রাতের আকাশে চাঁদের দেশেতে তারাদের লেগেছে ভীড় । 
অবুঝ মন আজ আনন্দের ঝর্ণায় হয়েছে অস্থির ।। 
সীমাহীন মহাকাশ জুড়ে লেগেছে চাঁদের হাট । 
দিশাহীন মাতোয়ারা মন ভুলেছে পথ ঘাট ।। 
অন্ধকারের সমুদ্রলোকে জোনাকি আলো জ্বলে । 
মন হারানোর দেশে আজি রয়েছি আপন ভুলে ।। 
দিনের শেষে আধাঁর দেশে দেখি কত রূপ । 
কত কথা আসে ভেসে তুবও থাকি নিশ্চুপ ।। 
মেঘের ভেলা গিয়েছে আজি কোথাও হারিয়ে । 
মাথার উপর একলা আকাশ আমায় জড়িয়ে।। 
কত আপন জন ছেড়ে গেছে আমায় হয়েছে রাতের তারা । 
আমি একা রয়েছি পড়ে হয়ে বাঁধন ছাড়া ।। 
মনের কোণে ছিল কত লুকানো গোপন কথা। 
পারিনি আমি বলতে তোমায় তাইতো এত ব্যাথা ।। 
স্বপ্ন গুলো পুষে রাখা মনের গোপন ঘরে। 
হয়তো একদিন হারিয়ে যাবো ওই তারাদের ভীড়ে ।। 
তখন আমায় খোঁজবে সবাই জ্বালিয়ে রঙ মশাল। 
দেখবে আমায় আকাশ পাড়ে পাবে না নাগাল।। 
ইচ্ছে গুলো শুকিয়ে যাবে মনের মণিকোঠায় । 
দূর গগনে দেবো পাড়ি মৃত্যুর আঙ্গিনায়।।

নারী—পুরুষ

🖋অঙ্কিতা বর্মণ ঘোষ

পুত্র শিশু কান্না নয়,
কঠোরতা তোদের শ্রেষ্ঠ সই।
কন্যা শিশু তর্ক নয়,
কোমলতা তোদের জীবন সই।

পুত্র তুই কৈশোরে পক্ক,
শক্ত কিন্তু নিবি বড্ড।
কন্যা তুই কৈশোরে পক্ক,
বাহিরের জগৎ বড্ড শক্ত।

পুত্র তুই যৌবনে এলি,
কর্ম তোর জীবন সঙ্গী।
কন্যা তুই যৌবনে এলি,
পরকে আপন করবি বুঝি।

মাতৃযন্ত্রণা অগ্নিদগ্ধসম কন্ঠে বাঁধে
পিতৃযন্ত্রণা নারিকেলসম বাহ্যিক কষ্টে আঁকে‌।
বাবা..খাতা– কলম, পোষাক—পরিচ্ছদ কই?
মা রান্না- বান্না সেবা যত্ন পাই!

বার্ধক্যে মাতা— পিতা হীন
পুরুষ জীবনে ছত্র ঋণ।
বাহ্যিক যন্ত্রণা একাই বাঁধেন!
বার্ধক্যে মাতা—পিতা হীন,
নারী জীবনে ছত্র ঠিক।
স্বামী বাহ্যিক যন্ত্রণা শব্দে বন্ধে!

অন্তিমকালে ঘরে সাঁঝে বৃদ্ধ জীবন
অন্তিমকালে ঘর বন্ধে বৃদ্ধা জীবন ।
পুত্র বধূদের সংসার যন্ত্রণা 
বৃদ্ধা কেবল সহ্য করে একা
বৃদ্ধ তা বোঝে না পাঁকা।

কারো মনে ব্যতিক্রমী প্রশ্ন আঁকে
জীবনসজ্জা ওল্টেও কিন্তু সাঁঝে।
তবে, আমার মনে প্রশ্ন বন্ধে 
এক কে'জি তে একটি নষ্ট পঁচা 
পাড়ে কিন্তু নজর একা!

নারী আর পুরুষ বল,
জীবন যাত্রায় কষ্ট বড়!

ধনবান

🖋চন্দন পাল 

তুমিও গরীব, আমিও গরীব, গরীব নেতা আর বেনিয়া!
সবারই তো আরও চাই, পাওয়ার মোহ ভীষণ মায়া।

অবাক গরীব দেশে দিশে, ধনী আমরা কয় জনা!
ভাত পেলেও চাই বিরানি , তামা ফেলে চাই সোনা।

বিনাশ্রম সরকারি দান   অপচয় ভাষা ত্রাস নেশা কারবার,
সত্যমিথ্যায় গরীব সবে   দুষি বৃথা ইষ্ট আর সরকার। 

 শ্রমিক সৃজক আসল ধনী   বিত্ত নয় কর্ম ধনে, 
চাওয়া পাওয়ার সংযমই ধন জানে ক্ষণনিষ্ঠ মিত জনে।

শৈশব

🖋মনচলি চক্রবর্তী 

হাসি আনন্দের মাঝে কেটে যেতো বেলা
ছিল একসাথে মিলে মিশে খেলা। 
আজ আর ফিরে আসবেনা সেই সুন্দর  শৈশব 
কিভাবে কেটেগেল যেন দিন সেইসব।
মা বাবা কাকা দাদু পিসিদের সাথে ঘুরাঘুরি করা
জানলায় উকিমেরে  লোকেদের  ডাকাডাকি করা।
পড়া আর ব্যাস্ত  জীবন থেকে আজ নিতে চাই আমি ছুটি
ফিরেযেতে চাই  সেই শৈশবে আরেকটি বার পায়ে গুটিগুটি।

বিনায়ক

🖋শাশ্বতী দেব

তুমি  গর্ব  মহাবিশ্বের,

ঐশ্বরিক  শক্তি  নিয়ে জন্মেছিলে তুমি।

তোমার প্রতিভা প্রসারিত  সারা  বিশ্বে ,

বিশ্বের দরবারে হয়ে প্রতিষ্ঠিত করলে  মুখ  উজ্জ্বল পুরো  বিশ্বের।

কলকাতা  ও  প্যারিসের  মাঝে নেই  তোমার শুধু  চরাচর ,

অর্থনীতির সফলতা  তোমায় এনে দাঁড় করাল বিশ্বের দরবারে।

বিনায়ক  তুমি  মূর্ত  লাভ করলে  নিজেই  নিজের  খ্যাতি,

মায়ের  স্নেহ  আর  দেশবাসীর কল্যাণ  কামনায়  বিরাজ  করবে তুমি  অভিজিত ।

পেটের জ্বালা

🖋শ্যাম মালাকার 

ধূপকাঠি নেবে বাবু 
     ধূপকাঠি ! 
হরেক রকম ধূপকাঠি।
  শিউলি চন্দন আর গোলাপের রাশ 
ধূপকাঠি আমার মধুর সুবাস ।
ধূপকাঠি নেবে বাবু 
     ধূপকাঠি !
যাদবপুরের ক্যাম্পাস থেকে 
    তখন স্টেশনে ।
সামনে দিয়ে চলে গেলো ,
   ক্ষুদে ধূপকাঠি ওয়ালা। 
মনে ভারি কষ্ট তখন , 
 ভাবতে লাগলাম আমার সেই 
      শৈশব বেলা ।
যে বয়সে আমি স্কুলে গিয়েছি ,
    বই পড়েছি ঘুরেছি অনেক মেলা ।
না জানি তখন খেলেছি কত  
      নৃত্য নতুন খেলা । 
রঙ তামাশার এই দুনিয়ায় 
  রাজনীতির ঐ বহুরুপী তে 
এই ক্ষুদে আজ এই বয়সে - 
       সেজেছে আজ - 
   ধূপকাঠি ওয়ালা। 
কারণ রঙ তামাশার এই দুনিয়ায় - 
     হাতছানি দেয় - 
 পেটের জ্বালা ।
   বাবা সাহেবের সেই নিয়ম - 
লুন্ঠিত আজ স্বাধীন দেশে ।
 কারণ শিশু শ্রমিক ধূপকাঠি বেচে 
   ছন্দ বলে হেঁসে হেঁসে।  
 সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে,
যাদবপুরের ক্যাম্পাস থেকে 
   তখন স্টেশনে ।
ঘুঘনী মুড়ির দোকানে যখন 
     খাবার খেতে যাই । 
তখন বললাম আমি - 
   কাকা মুড়ি ঘুঘনী দাও ।
এই নাও দাদা তোমার টা ।
 তাড়াতাড়ি বলো আরক কী চাও ।
দাদা ডাক টা শুনে 
বুক টা তখন কেঁপে উঠলো ।
  মুখ তুলে চেয়ে দেখি-  
মুড়ি ঘুঘনী দিতে আসলো  
   একটা ছোট্ট পারিজাত পুষ্প ।
মুখে তার কালো কয়লার দাগ ,
    হাত তখন আমার স্তব্ধ। 
চোখ দুটি ঐ পারিজাত পুষ্পের মুখে -
     থমকে গেছে ।
হঠাৎই একটা ভয়ঙ্কর আওয়াজে 
   আমার নিরবতা কাটলো ।
সেই হাঁসি মুখে কয়লার কালো দাগ
তখন আর মধুর নয় ।
  কারণ পিছন থেকে একটা 
যম কালো ভদ্রলোক বলে উঠলো রাগে
শ্যাম একটা কাজ করতে এতক্ষন ! 
তখন মুখে নেই সেই মলিন হাঁসি - 
   যা ছিল ভরা কয়লার কালো দাগে ।
এতক্ষণে জানতে পারলাম- 
  ঐ পারিজাতের নাম আর আমার নাম এক।
স্তব্ধ তখন এই দুই নয়ন ।
 ভাবতে লাগলাম আমার সেই -
    শৈশব বেলা ।
যে বয়সে আমি স্কুলে গিয়েছি ,
    বই পড়েছি ঘুরেছি অনেক মেলা ।
না জানি তখন খেলেছি কত  
      নৃত্য নতুন খেলা । 
রঙ তামাশার এই দুনিয়ায় 
  রাজনীতির ঐ বহুরুপী তে 
এই ক্ষুদে আজ এই বয়সে - 
       সেজেছে সে আজ - 
ঘুঘনী ওয়ালা ।
কারণ রঙ তামাশার এই দুনিয়ায় - 
     হাতছানি দেয় - 
 পেটের জ্বালা ।
   বাবা সাহেবের সেই নিয়ম - 
লুন্ঠিত আজ স্বাধীন দেশে ।
 মধ্যবিত্ত কত শ্যামের ঝুলিতে আজ -
      B.A, M.A,B.ED এর ডিগ্রী।
তারাই হবে রাজনৈতিক নেতা ।
    গলায় তাদের প্রশংসার মালা 
আর রঙ তামাশার এই দুনিয়ায় - 
যে ক্ষুদে শ্যাম ধূপকাঠি বেচে - 
   আচার বেচে আর ঘুঘনী বেচে ,
তাদের ঝুলি তে থাকে - 
  মায়ের ঔষধের চিরকূট 
অথবা ছোট্ট বোনের দুধের প্যাকেট। 
  সম্মানের মালা দূরের কথা । 
এই শীতে তে জোটেনি তাদের- 
    পরনের সেই গরম জ্যাকেট। 
যাদবপুরের ক্যাম্পাস থেকে 
    তখন স্টেশনে ।
ধূপকাঠি নেবে বাবু 
     ধূপকাঠি ! 
হরেক রকম ধূপকাঠি।
  শিউলি চন্দন আর গোলাপের রাশ 
ধূপকাঠি আমার মধুর সুবাস ।
ধূপকাঠি নেবে বাবু 
     ধূপকাঠি !
সামনে দিয়ে চলে গেলো ,
   ক্ষুদে ধূপকাঠি ওয়ালা। 
সারাদিন সে ধূপকাঠি বেচবে
কারণ রঙ তামাশার এই দুনিয়ায় - 
     হাতছানি দেয় - 
   পেটের জ্বালা ।

বিষ স্বপ্ন

🖋কুমার নীলদ্বীপ

শুধু একটিবার তুমি প্রেমের ভাষায় প্রতিবাদ করে দেখো, 
আমি  বন্দী কয়েদির মতো কেমন তোমার বাধ্য হই। 
হয়তো গর্জে ওঠা সিংহের মতো 
তুমিও ছিঁড়ে দিতে পারো আমার 
মস্তক থেকে পা পর্যন্ত বেড়ে ওঠা শিরা উপশিরা! 
কিন্তু কি হবে তাতে? 
অযাচিত কিছু হয়তো রক্ত বয়ে যাবে, 
হয়তো মৃত্যু হবে একজন প্রেমিকের! 
কিন্তু মনে রেখো-
প্রেমিক মরে গেলে প্রেমও মরে যায়। 
তাই-
ঈশ্বরের দোহাই দিয়ে বলছি,আমাকে প্রেমাঘাত করো! 
যে আঘাত আমাকেও তোমার সমতুল্য করে তুলবে। 
তা-ও জানি সত্যিকারের দুঃখ যার রক্তে 
তাকে মিথ্যে সুখের দুঃখ দিতে নেই, তাতে ঈশ্বর বিমুখ হন। 
                         ******

সোনার আগন মাস

🖋বিপ্লব গোস্বামী

  সোনার আগন মাস
         গোলা ভরা ধান,
    ঘরে ঘরে পিঠাপুলি
            কি মধুর ঘ্রাণ !

    আনন্দে মত্ত কৃষাণ
           গায় সারি গান,    
     কৃষাণীর মুখে হাসি
            উল্লসিত প্রাণ।
          
উৎসবে মেতেছে আজ
            কৃষকের বাড়ি,
    পূজা ব্রত আলপনা 
        পিঠা হাঁড়ি হাঁড়ি।

সফলতা যখন বিফল হয়

🖋আলমগীর কবীর

হঠাৎ করে কখনো কোনো কিছু পাওয়া যায়না
কিছু পেতে হলে তার পেছনে পরিশ্রম দিতে হয়। 
সেই পরিশ্রম অনুযায়ী তুমি কিছু ফলের ভাগীদার হও।
মনে রেখো আজ তুমি যে ফল ভুগ করছো
এটা কখনোই তোমার ছিলনা!
এটা ধারাবাহিক ভাবে আজ তোমার হাতে এসেছে।
তাই তুমি নিজেকে মহান ভাবার কিছু নেই।
হয়তো একদিন সেই একই পক্রিয়ায় 
আমিও তোমার থেকে উপরে চলে যেতে পারি।
সফলতায় কখনো শুধু ব্যক্তিগত ভূমিকা থাকেনা।
এর পেছনে তোমার চারপাশে থাকা জরবস্তুুগুলিরও অপরিসীম ভূমিকা রয়েছে।
তারা চলতে পারেনা,  কথা বলতে পারেনা বলে, 
তোমার সফলতায় তাদের ভূমিকা নেই ভাবাটা,
তোমার সবচেয়ে বড় বোকামি।
তাই তোমার সফলতার পেছনে যাদের ভূমিকা রয়েছে,
তাদের পাওনাটুকু দিতে পারো বা না পারো-
কিন্তুু কখনো তাদের অবহেলা, বা অপমান করোনা।

স্বপ্নসবুজ

🖋রুপালী রায় 

দস্যুর ন্যায়  অদমনীয় 
উত্তপ্ত রোদালোকে, 
একটা সরু মেঠো রাস্তায় 
রাখাল বালকের দল ।
স্তব্ধ নিবির তরু ছায়ে 
কার্তিকের  দুপুর ,
ক্ষুধার্ত জীবন যুদ্ধে 
কৃষকের ঘর্মাক্ত দেহখানি ।
সোনালী আভায় ঝিকিমিকি 
এক ঝাঁক বিহঙ্গ,
 কিচিমিচি সুরে  
         উড়ে চলছে বহুদূর 
আহারের সন্ধানে ।
বহু দূর মরু পথ 
তৃষিত হৃদয়, দুচোখে শুধু বালুচর ।
 উত্তপ্ত বালুকা রাশি শুষে নেয় 
সমস্ত তৃষ্ণার জল ।
নিমেষে বিলিন হয় 
দুচোখের অশ্রু বারি ।
বহুকাল যাবৎ খুঁজে পাই না 
স্বপ্ন সবুজ ,
নীলাভ আকাশ ,
এক ঝাঁক ঝিঝি পোকা 
তল পড়ে গেছে অনন্ত কালের জন্য ।

এই হেমন্তে

🖋দ্বীপ বণিক 

কথা ছিলো এই হেমন্তে'ও,
কাটা হবে ধান প্রতি হেমন্তের মতো। 
কৃষকও তৈরি কাস্তে হাতে নিয়ে;
যাবে মাঠে কাটবে সোনালী ধান।
কোথা হতে যেন কালবৈশাখীর মতো;
ঘন অন্ধকারে ঢেকে গেলো চারিদিকে আকাশ। 
পড়ছে বৃষ্টি অঝর স্রোতে বিরামহীন ভাবে,
বাড়ির আঙিনা ছাড়িয়ে সোনালী মাঠ জুড়ে। 
বৃষ্টির ফোঁটার সাথে কী ভাবে যেন,
অচেনা কৃষকের চোখের জল বয়ে চলল মাঠ গড়িয়ে। 
দীর্ঘ সাত মাসের অক্লান্ত শ্রমের শেষে,
বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে ফসল গুলো। 
তারাও বলছে নির্বাক সুরে,
বাঁচাও মোরে! যেতে চাই কৃষকের ঘরে।
যা হবার কখনো ছিলোনা কথা;
আজ হলো সেথা ---
কতোটা কষ্ট কৃষকের বুকে;
অনেক কৃষক মরবে এই শোকে।
থেমে যাও এই প্রকৃতির খেলা;
কৃষক ঘরে তুলুক সোনালী ফসলের মেলা।।

ওপারের মাঝি

🖋পাপিয়া দাস

ও মাঝি পার করবে আমায় 
আমি  যে ক্লান্ত,পরিশ্রান্ত
নিয়ে যাও আমায়।

ওগো দিদি   আমি  যে
আদেশে চলি তাঁর।
এখন নিতে পারবনা তোমায়।

ও মাঝি আমি  তো আর চলতে পারছিনা।
হাত,পা আর  সামনে এগোয় না।
হাঁটু, কোমরে জোর  কমে গেছে।

ও দিদি তুমি  বুঝনা কেন
আমার তো তোমায় নেওয়ার আদেশ নেই
দেখনা পিছনে অনেক লম্বা লাইন লেগে আছে।

নিয়ে গেলে তোর ভালো  হবে,
আমার  সব আশিষ লাগবে।
ক'দিন গিয়ে ঘুরে আসি।

গেলে তুমি তো আর ফিরবে না
ওখান থেকে চাইলে ও আর আসতে পারবেনা।
তুমি হবে মোর সর্দারের চরন দাসী।

আমি  তো যাব কয়েক দিনের জন‍্য 
আবার  বিশ্রাম নিয়ে ফিরে আসব।

চাইলেই আসতে পারবে তুমি
আমি তো ও পারের মাঝি
সর্দার যাকে বলে তাকেই শুধু  নিয়ে যাই।

এরকম হলে আমি এই
ব‍্যথা যন্ত্রণা  নিয়েই
আরও  থেকে  যেতে চাই।

হাজার মনের ভিড়ে

🖋জনার্দন 

অনেকেরাই তো নিয়ে যাচ্ছে,
নিতে চাইলে নিতে পারো;
এক টাকা থেকে কোটি টাকা পযর্ন্ত দাম,
বিনামূল‍্যেও পাওয়া যায় ;
শুধু পরিধিটা বাড়িয়ে নিও। 

আমি মাহেন্দ্রক্ষণে স্বর্ণাক্ষরে লিখে রাখবো এই গভীর ভালো লাগার নাম। 

পারবে কি এই হাজার মনের ভিড়ে মিশে যেতে?
যদি পারো, সূর্যোদয়ের আগেই বলে দিও,
নীলাকাশের বুক থেকে বিকেলে মেঘমালা সরে যাবে। 

বিনামূল‍্যের ভালোবাসাটাও নেহাত সস্তা নয়,
বাঁটখারা দিয়ে মাপতে গেলেও মাপতে পারবে না। 

আকাশের এক কোনে বসে থাকলে কি আর সব পাওয়া যায়?
একটু সহজ হতে হয়; 

যাকে মূল‍্য দিই সেই যদি এখন দূর্মুল‍্য হয়ে যায়,
তাহলে দিনের আলোকে তাঁকে কি খুঁজে পাওয়া যায়?


আমি যখন বলছি,
কথাগুলো তবে একবার শুনে নিও। 

ব্রহ্মরেখায় আকাশের ঘনত্বটার গভীরতা যদি মাপতে চাও
তাহলে বুঝবো এটা তোমার অপরিনত ভালোবাসা।

হে পুরুষ তুমি যে মহান

 🖋শুক্লা চক্রবর্তী

হে পুরুষ, তুমি তবে যে মহান। 
পুরুষ তুমি-ই তো কতকাল ধরে, 
বটবৃক্ষের ন্যায় তোমার কাঁধে যে
বয়ে নিয়ে চলছো বৃহৎ সংসারের ভার। 
পুরুষ তুমি যে মাতৃরূপে সন্মান করেছো প্রকৃতিকে, 
আবার তুমি-ই পুরুষ স্বামীরূপে ভালোবেসেছো প্রকৃতিকে। 
তুমি-ই পুরুষ ভ্রাতৃরূপে রক্ষা করে গেছো, 
প্রকৃতিকে ঝড়ো হাওয়া থেকে। 
আবার কখনো কন্যারূপে বুকে টেনে নিয়েছো প্রকৃতিকে। 
তবুও তোমায় করেছি কতো যে অপমান! 
নারী গর্ভে তিল তিল করে বেড়ে ওঠা সন্তানটিকে, 
পুরুষ তুমি-ই তো দিয়েছো তাতে প্রাণ। 
তবে কি বলি আমি, 
নারী পুরুষ বলে যেনো ভেদাভেদ না করি
সবার উপরে যে মনুষ্যত্ব প্রধান। 
তাইতো পুরুষ তোমায় করি শতশত প্রণাম। 
হে পুরুষ, তুমি তবে যে মহান।

জীবন যুদ্ধ


🖋প্রিতম দাশ

একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের স্নেহ-মমতার পরশে আচ্ছাদিত থাকে। ধীরে ধীরে প্রকৃতির আলো বাতাস পেয়ে যখন প্রথমবারের মত হাঁটতে শুরু করে ঠিক তখন থেকেই শুরু হয় তার জীবন যুদ্ধ। সেই একটু একটু করে প্রকৃতির লীলা কীর্তন ও সমাজের মানুষের নানান মানসিকতার পরিচয় পায়, সঞ্জয় করতে থাকে নতুন নতুন অভিজ্ঞতা, যাতে করে ভবিষ্যতে সে পথে হাঁটতে গিয়ে তাকে কোনো অসুবিধায় না পড়তে হয়। কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে জীবন মানেই সমস্যার সমুদ্র, আর সেই সমস্যা গুলোর সমাধান নিজেকেই খুঁজে বের করতে হবে। জীবনের প্রতিটি কাজেই যে সবসময় সফলতা আসবে এমন মোটেই নয়, অসফলতাও জুড়িয়ে থাকে কিছু মূল্যবান পদক্ষেপে, আর সে অসফলতার মুখোমুখি হয়ে অনেকেই নিজের জীবন থেকে চিরকালের জন্য বিরতি নিয়ে নেয়। যেটা মানুষের জীবনের সবচাইতে ভুল সিদ্ধান্ত। অসফলতাময় কাজগুলোই নতুন কিছু শিখিয়ে যাবে এবং অক্লান্ত পরিশ্রম, দক্ষতা ও সততার মাধ্যমে তাকে অসফলতার মাঝে লুকিয়ে থাকা সফলতাকে খুঁজে নিতে হবে। জীবন যুদ্ধ বহু কঠিন তায় পরিপূর্ণ, আর তাকে সেই সকল কঠিনতায় নিজেকে লুকিয়ে রেখে নয় বরং সাহসী ও সংগ্রামী করে তুলতে হবে। তবেই জীবনের এই মহাযুদ্ধে সে নিজেকে বিজয়ী রূপে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে

ই-ম্যাগাজিন

নবোন্মেষ পত্রিকায় সবাইকে স্বাগত

সম্পাদকীয় কলম

জোনাকি

   ✍️প্রতীক হালদার 

ও - জোনাকি,দিনের বেলা 
থাকিস কোথায় তোরা?
আঁধার হলে দল বেঁধে সব 
রাত-দুপুরে ঘোরা ।

ভয় পাস নে ভূত কে বুঝি?
সাহস কোথায় পাস?
এদিক-ওদিক ঘুরে বেড়াস 
যেথায় খুশি যাস ।

আঁধার গলি আলোয় ভরাস 
রাতের পরী তোরা,
দেখতে পেলেই ধরতে ছুটি 
এক নিমেষে মোরা ।

ক্লান্ত পথিক ফিরছে ঘরে 
দেখাস তারে আলো,
এমনি করেই পুণ্যি করিস 
থাকিস তোরা ভালো ।

বলব আবার কাল'কে কথা 
আজ'কে তবে থাক,
আসবি আবার আমার কাছে 
দেবো যখন হাঁক ।

আউল বাউল

   ✍️ সুপর্ণা মজুমদার রায়
-------------------------------------
বাউল তোমার একতারাতে
কোন সুরটি আছে সাধা?
শিরায় শিরায় ভাব তরঙ্গে 
সরল মনের জীবন গাঁথা। 
বাউল তোমার একতারাতে
সুধা মাটির ভেজা গন্ধ, 
শ্যামাঙ্গিনীর পায়ের মলে
রাঙা মাটির সুর ছন্দ । 
বাউল তোমার একতারাতে
দেহতত্ত্বের মিলন সুর, 
হরেক পাখির কলতানে
জাগরণের নুতন ভোর । 
নবচক্র বাঁধা আছে 
একতারাই তারের মাঝে, 
ধর্ম অর্থ কাম মোক্ষ 
তোমার সুরে মিশে আছে। 
বাউল তোমার একতারাতে
সত্য ত্রেতা দ্বাপর কলি,
ফুলের বনে গুঞ্জরনে
মধুর খোঁজে নেশায় অলি। 
বাউল তোমার একতারাতে
সাত সাগরের নীলাভ ঢেউ, 
ভালবাসার সাত কাহনে
মনের মাঝে আবছা কেউ । 
বাউল তোমার একতারাতে
আসা-যাওয়ার হাজার বিলাপ 
রাধা শ্যামের ভক্তি রসে
সুখ সারীর প্রেমের আলাপ। 
বাউল তোমার একতারাতে
নদীর পারে ধোঁয়ার রেশ, 
দুখী সতীর পুড়ছে দেহ
কেড়ে নিল মরণ বেশ। 
বাউল তোমার একতারাতে
মন যমুনার জোয়ার ভাঁটা, 
সপ্তপদীর দিন গুনে যায়
বিনিসূতোর সম্পর্কটা।
বাউল তোমার একতারাতে
ভবসাগর পারের কথা, 
বিধাতার এই রঙ্গ মঞ্চে 
নাটকান্তে যথা তথা।  
বাউল তোমার একতারাতে
একটি তারেই আছে প্রাণ, 
সুখ দুঃখের গল্প নিয়ে 
জীবন যুদ্ধের কতো গান । 
বাউল তোমার একতারাতে
কৃষ্ণ -খ্রীস্ট তফাৎ বিহীন, 
কালিমাকে ধুয়ে মুছে 
মানবতার ফিরবে সুদিন। 
রাঙা মাটির পথে পথে 
লালনের সেই দীর্ঘ রেশে,
বাজিয়ে চলো একতারাটি
বাউল তুমি আউল বেশে।

অতীতের দাবানল


            ✍️রাহুল দেবনাথ।

বিলাসময় এ জীবন নাটক।
বিষন্নতায় ভরা।।
সুখের খোঁজে দুঃখ মিলে ভাই।
সুখে কাতর কারা।।
যদি না ভুলো অতীত কাহিনী।
বর্তমান তোমার বৃথা।।
দুঃখে দুঃখে সংঘর্ষ কেন?
সুখের আড়াল সেথা।।
জ্বলছো কেন? অতীত দাবানলে,
ছায় দেবে নাকো ঠাঁই।।
সব শেষ হয়ে যাওয়া ছায় যদি,
একটা ইট এত শক্ত রূপ পায়।।

ভালোবাসার পদাতিক


              ✍️কাজী নিনারা বেগম   

অধ ভুখন্ডের অনা কাঙ্ক্ষিত ভালো বাসা,,
যেনো এক অনাবৃত মায়াবী ভোরের উজ্জ্বল হলুদ রঙের সুরুজ ন্যায় উপরে পড়েছে।। 
উষ্ণতা ও আদরে অধমৃত ভালো বাসার পদাতিক  অপরাজিতা,,
ক্ষত বিক্ষত আত্মাগুলো
 নির্জনে ।।
নৈকট্য বিষাক্ত বিষাদের গল্প নিয়ে অসিম দিগন্তের,
তারা গুলোতে খুজেঁ চলেছে এক জীবন্ত কিংবদন্তি।।

নিদ্রা


            ✍️পৌষালী ভৌমিক 

ছেলেবেলার সেই অপ্রিয় নিদ্রা,
তখন বড্ড ইচ্ছে হতো রাত পাখি হবার
রাতগুলো না জানি কত তারার স্বপ্নে ভরা।
আজ বড়বেলায় সেই নিদ্রা বড়ই প্রিয়,
এখন  রাত পাখি খুব চেনা
মাঝ রাতের স্বপ্ন গুলো যে বিনিদ্রার তুলিতে আঁকা।
ছেলেবেলায় যে নিদ্রা সময় নিয়ে আগলে রাখতো খুব, বড় বেলায় সে আজ চিন্তার অজুহাতে ফিরিয়ে নিয়েছে মুখ।

সময়


             ✍️সুমিতা স্মৃতি

সময় চলে যায় আসে না ফিরে। 
কেউ রাখতে পারেনি সময়কে ধরে। 
সময় বয়ে যায় স্রোতের মত। 
সময়ের সাথে চলে যায় জীবন শত শত।। 
সময় শিখিয়ে দেয় জীবনের মূল্য। 
আর জীবন বলে দেয় যে সময় সবচেয়ে অমূল্য।। 
সময় দেখিয়ে দেয় জীবনের গতি। 
সময়ই নিয়ে আসে জীবনের সুখ ও দুর্গতি।। 
সময় ঈশ্বরের সৃষ্টি অমূল্য সম্পদ। 
সময়ের সাথে বদলে যায় মানুষের জীবন চলার পথ।। 
তাই বলি যদি কর বৃথা সময় নষ্ট। 
জীবনে পেতে হবে অনেক দুঃখ কষ্ট।।