শূন্যতা

   ✍️ সম্পা কর্মকার

নির্জন ঘন বনাঞ্চলের মতো সবকিছু অন্ধকারে ঘেরা ।।
কেনো আজ এতো মান অভিমানের পালা ?
কখনো কি ভেবে দেখেছে কেউ...?
সত্যি যদি সে খবর রাখতো কেউ...
তাহলে কি এই শূন্যতা গ্রাস করতো ?
না...
কেউ রাখে না সে খবর ।।
নিজেও যে নিজেকে হারিয়ে ফেলে বারং বার, বহুবার ।।
মনে হয় হারিয়ে যাই দূর থেকে দুরান্তর  ।।
যেখানে থাকবে না কোনো ভয়...
থাকবে না সেই অন্ধকার শূন্যতা নিরন্তর ।।
উদিত হবে নতুন ভোর...
নতুন আলোয় নতুন আশায় ভরে উঠবে অন্তর ।।

........দ্বিতীয় অংশ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন