✍️ অনিমেষ গোপ
মাঠ ফাঁটা তীব্র রোদে,
দূর অতিদূর অর্থোপার্জনে!
হাসিমুখে বের হয় সকালে,
এক বুক আশা নিয়ে।
বিরামহীন ভাবে ধরে সংসারের হাল!
দূর-দূরান্তে ছুটে রাখতে হাসি সবার।
ঘরের পরিবেশ ক্লান্তি করে দূর।
বিরামহীন পরিশ্রম হয়ে যায় সার্থক।
ঘরের সুপরিবেশ পরিশ্রম তুচ্ছ হয়।
অর্থ উপার্জনের কষ্ট দ্রবীভূত হয়ে যায়।
হাড়ভাঙ্গা খাটুনি সার্থক তাহার।
তুচ্ছ তাহার কাছে মাঠ ফাটা রুদ্র।
ঘরের পরিবেশ ক্লান্তি সরিয়ে দেয়।
ঘরের পরিবেশ দুরত্ব কমাতে পারে।
সুপরিবেশ বিরামহীন পরিশ্রম তুচ্ছ মনে হয়।
ঘরের পরিবেশ তার কাছে পরম আনন্দময়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন