✍️ অপাংশু দেবনাথ
এখন আর কোনো ব্যস্ততা নেই,পৌঁছাতে হবে প্রেমিকার কাছে বা কর্মকুন্ডলীতে।এখন ভিজতেও বাধা নেই কিংবা চন্দ্রকণিকায় কেউ বসায় না ভাগ।স্বাপদস্বভাবে মাড়িয়ে গেলে হৃদয়-ডিভাইডার,নীরব নয়ন মেলে তাকিয়ে থাকাই শ্রেয়।যত ধুলো জমে সন্ধ্যার আগে, হাওয়া এসে মিহি শব্দে মুছে দেয় শরীর।
চাকার ঘুর্ণন ছাড়া মূল্যহীন, স্থবির এ জীবন।এসো যুগান্তের গতি,এসো আলোকিত সম্ভার।
আমি পৌঁছে দেবো সকল সঙ্কটে সময়ের নির্বিবাদ প্রান্তসীমার গান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন