থেমে যাও এবার

    🖋 দ্বীপ বণিক

অনেক হয়েছে ধ্বংস লীলা,
স্তব্ধ হয়েছে কতো জীবন।
থেমে যাও এবার প্রকৃতি তুমি;
রক্ষা করো তোমার সৃষ্টির চিরতর।
ভেঙেছে কতো নদীর কূল;
জল ছুটেছে পথ বেয়ে। 
থেমেছে কতো রেল পথ,
স্তব্ধতায় ঘিরে গিয়েছে দৈনন্দিন জীবন। 
নদীর বুকে ঢেউ উঠিলে;
আমার মনেও বাঁধেনা নতুন সুর। 
কোথা হতে যেন হাহাকার শুনি,
বলেছে শুধু এতো কালবৈশাখীর আর্তনাদ।
ছনের ঘরে জল উঠেছে;
নৌকা ডুবেছে মাঝ নদীতে। 
পাহাড়ের বুকে ফাটল ধরিয়ে;
থামিয়ে দিয়েছে গতিময় পথ।
এবার তুমি শান্ত হও;
থেমে যাও এবার প্রকৃতি। 
নতুন ভাবে পৃথিবী সেজে উঠুক;
জরাজীর্ণতা কাটিয়ে নতুন ভাবে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন