করোনা

    ✍️ প্রদীপ ভৌমিক

করোনা হতে মুক্তি বহু কষ্টে দুটি বছর হল গত
মাকস ব‍্যবহার ও রেখে সামাজিক দূরত্ব।
বাঁচাতে মূল্যবান জীবন
গৃহবন্দী সকলের মন।
ঝড়ে অশ্রুজল প্রয়ানে আপনজন 
দেখিতে না পাই শেষ কৃত্য সন্তান ও প্রিয়জন।
কর্ম হারিয়ে সর্বস্বান্ত বহু সংসার
জ্ঞানার্জন বিশেষ হল যে সবার।
রাস্তায় আটক বহু শ্রমিক কর্মচারী
স্পেশাল ট্রেনে আসল এসব যাত্রী।
যোগাতে দারিদ্র্যের আহার
বন্টন চাল ডাল শুকনো খাবার।
করোনা ভ‍্যকসিন আসে চিকিৎসায়
সকলে পায় তা বিনা খরচায়।
অনলাইন ক্লাস আর পরীক্ষার নূতন স্বাদ
দরিদ্র ছাত্র ছাত্রী পড়ল তাতে বাদ।
অবশেষে করোনা হতে মুক্তি
সকলে পায় সুখ ও শান্তি।
সবারে করি আবেদন
হাত বাড়ান হতে উন্নয়ন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন