আলোর যুদ্ধ

    ✍️ দীপু দেবনাথ 


আজ আমার আলোর প্রয়োজন!
  দিয়ো আমাকে আলো প্রিয় 
  না চেয়েও যেতে হবে যুদ্ধে,
বোঝার ভুলে যুদ্ধ বাঁধে, লালের সমাহার।

ভালোবাসা থাকুক মনে,যুদ্ধ যাক বনে।
পূর্ণিমার চাঁদ এল নেমে,দেখি প্রবাহিনীর গায় 
     জলে জলে মিসে গেল
         পূর্ণ হল তার চলা 
না পারিল যুদ্ধ না পারিল গিরিরাজ করতে তার পথ রুদ্ধ।

        রাস্তা ছিল কত দূর?
         বনের মাঝে খুঁজি 
  খুঁজি আমি অন্ধ, আলোর ঐ শিখা 
কাটা আর ঝোপঝাড় দিচ্ছে যে বাধা।

  যুদ্ধ সঙ্ঘবদ্ধ হতে চাইলে হওয়া যায় 
      প্রাপ্তি রক্ত ঝরা কান্না 
       রক্ত মাখা ঐ পথের মুড়ে 
     রয়েছে পরে প্রাণ হীন খাঁচা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন