ভক্তের মিনতি

   ✍️ শ্রী রঞ্জিৎ বিশ্বাস

কত স্বপ্ন কত কাজ ভেবে রেখেছি পূরণ করবো বলে,
এটাও জানি তুমি যদি না চাও কোনটাই হবে না কোন কালে।
আমি এই মায়াবী জগতের এক অবুঝ শিশু,
আমি মায়ার টানে আমার স্বার্থে চাইতে পারি অনেক কিছু।
আমি শত পথে যতই চাই তোমার কাছে,
তুমি তাই আমাকে দিও যাতে আমার কল্যাণ আছে।
তুমি যে মহৎ উদ্দেশ্যে এই দুর্লভ মানবজীবন দিয়েছো আমায়,
এই অধম ভক্তকে দিয়ে সেই উদ্দেশ্যে পূর্ণ করো অহেতুকী কৃপায়।
জন্ম-জন্মান্তরে তোমার শ্রীচরণে ঠাঁই যেন পাই,
সাষ্টাঙ্গে এই প্রথম ও শেষ মিনতিটুকু তোমাকে জানাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন