যখন তুমি বলো,
যাবে না আমায় কভু ভুলে।
তখন তোমায় নিয়ে দেখা স্বপ্নগুলো,
ভেসে ওঠে নয়নের কোলে।।
যখন তুমি বলো,
আমায় রেখেছো হৃদয়ে গেঁথে।
তখন আমার প্রতিটি সকাল বসন্ত সকাল,
অনন্তকাল থাকি তোমার অপেক্ষাতে।।
যখন তুমি বলো,
চিরকাল থাকবে আমার পাশে।
তখন হাজার তারা ঝিকমিক করে,
আমার মনের আকাশে।।
যখন তুমি বলো,
তুমি শুধু আমায় বেসেছো ভালো।
তখন আমার হৃদয় মাঝে,
জেগে ওঠে রাশি রাশি আলো।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন