✍️ দেবলীনা ভট্টাচার্য্য
বাবার আদরের মেয়ে আমি
মায়ের চোখের মনি,
বাড়ির সবার ছোটো আমি
তাই খাই সবার বকুনি ।
ছোট থেকে বড়ো হলাম
কত না করেছি দুষ্টমি
মা বাবার বড়োই
আদরের ছিলাম যে আমি।।
ধীরে ধীরে বুঝতে পারলাম
বাস্তব কতো কঠিন
বুঝতে বুঝতেই শুরু হল
আমার জীবনে কষ্টের দিন ।।
মাকে ছাড়া চলতো না যে
আমার এক মূহুর্তও
না দেখতে পেলে মাও আমায়
মনা মনা বলে খুঁজতো ।।
হঠাৎ করেই কেমন যেনো
সব দায়িত্ব পড়লো আমার ওপর ,
কেও তো এখন করে না আমায়
মায়ের মতো অনেক আদর।।
এইভাবেই হঠাৎ করে নিজের অজান্তে
অনেক বড়ো হয়ে গেলাম আমি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন