✍️ অজয় দত্ত
তারপর সময় পেলে আড়াই মাসের বর্ষা হয়ো
সব পুরাতনকে ভুলিয়ে অন্ধকার ডেকো শ্রাবনের রাতে ।
আমরা ইতিহাস হবো ।
দুর্বার ক্ষিণ দূরত্ব বরাবর চিহ্ন রেখে নিশ্চিহ্ন হয়েছিল যে মরুভুমি ,
সেই অনন্ত বিস্তারের একমাত্র পরিচিত মুখ !
...দূরত্ব প্রেম শেষ হয়েছে !
নাভিশ্বাসের শব্দ নিম্ন দেশ বেয়ে উঠান বরাবর ।
মেহগনির আবেগী ছায়া অন্ধকার নামাক শ্রাবনের রাতে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন