একবার যদি তুমি বলো
একদিন ভালো বাসবোই,
আমি বহু রূপে বারে বারে
পৃথিবীতে আসবোই ।
একবার যদি তুমি বলো
একদিন দেখা হবে তেপান্তরে
আলো হয়ে রাজপথ
খুলে যাবে অন্তরে অন্তরে।
একবার যদি আসো নীড়ে
একদিন অতি অল্পক্ষণ
নীড়গুলো হয়ে যাবে ত্বরিতে
শত শত প্রাসাদ-উপম,
একবার যদি তুমি বলো
শেষদিনে ব্যথার পাহাড়ে-
এসো তবে স্বর্গ গড়ি আজ
প্রত্যয়ের বিবিধ বাহারে ।
অন্তত একবার শেষবার বলো-
প্রেমকেই সত্য বলে জানি !
আমার হৃদয়ে এই বীজমন্ত্র
এই তবে সভ্যতার শ্রেষ্ঠতম বাণী ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন