ভোগবাদ কি প্রয়োজনীয়?

    ✍️ রাজা দেবরায়


ভোগবাদ যে প্রয়োজনীয় (সাধারণ কিছু ছাড়া) সেটাই আমরা বুঝতে পারতামনা যদিনা ভোগবাদের প্রচারক মূলত বিজ্ঞাপন আমাদের না দেখাতো। দেখায় বলেই প্রয়োজনীয় মনে হয়। না দেখালে জানতামইনা বা ভাবতামইনা আমরা। অর্থাৎ ভোগবাদী হওয়াটা আমাদের জীবনধারণের জন্য প্রধান বা মুখ্য শর্ত নয়। চাহিদা সৃষ্টি করছে এবং করা হচ্ছে পুঁজিবাদের দোসর হয়ে।

এই অবস্থায় আমাদের ভোগবাদ থেকে বেরিয়ে মাথাকে কাজে লাগিয়ে বুঝতে হবে আদৌ কোনটা প্রয়োজনীয় আর কোনটা প্রয়োজনীয় নয়। ট্রেণ্ডি হলে চলবেনা আমাদের। জীবনকে শান্তিময় ও সুখময় করে তুলতে চাইলে ভোগবাদ থেকে নিজেকে সরিয়ে আনতে হবে, কেননা ভোগবাদের কোনো সীমা নেই, শেষ নেই।

তাই ভোগবাদের চক্করে না পড়ে সহজ, সরল, স্বাভাবিক জীবনই আমাদের বেছে নেওয়া উচিত। তা না হলে এর মূল্য আমাদের দিতে হবে এবং বেশ কিছুটা তো দিতে হচ্ছেও।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন