✍️ প্রিয়াঙ্কা আদক মন্ডল
আজকে আমি লিখব কি যে
কোনো শব্দ খুঁজে পাই না,
কোনটা ছেড়ে কোনটা ভাবি
আর বাক্য তৈরি হয় না।
মাথায় এল মাকে নিয়ে
রয়েছে কত নালিশ,
কিন্তু, রাতের বেলা মা যে আমার
সুস্থ ঘুমের মালিশ।
মায়ের মধ্যে রয়েছে যে
মমতা ভরা মুখ,
পারলে, সব কিছু উজাড় করে
এনে দেয় পৃথিবীর সব সুখ।
মায়ের আঁচল ছাতার মতো
বৃক্ষ সমান ছায়া,
যতোই থাকুক অনেক দূরে
যাবে না কিন্তু মায়া।
মা শব্দটা অনেক ছোটো
যায় না কখনও ভোলা,
মাতৃ ঋণ শোধ হয় না
আর যাবেও না কোনোদিন মাকে বলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন