সত্য আজ বহুদূর

    ✍️ চিন্ময় রায়

   মিথ্যেবাদীর দুনিয়াতে আজ সত্য বহুদূর,
 বিপদ হইতে বাঁচতে মোরা রাতকে বানাই ভোর।
 চারিদিকে চেয়ে দেখি মিথ্যের জয় সর্বত্র,
 মনে রেখো এ মিথ্যের জয় ক্ষনিকের এইমাত্র।
 সব লোকেরাই বিপদেতে আজ মিথ্যে কথা বলে,
 মিথ্যে বলে আবার তারা ফাঁসে নিজের জালে।
 ভালোবাসা আজ ক্ষনিকের প্রায়,
 মিথ্যে প্রতিশ্রুতি।
 সেই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আবার,
 পার পেয়ে যায় কত মহারথী।
 ভালোবাসা হইতে কর্মক্ষেত্র_
 সবেতেই মিথ্যের বসবাস।
 এ দুনিয়ায় সত্যের চেয়ে মিথ্যেবাদীর চাষ।
 বাঁচতে গেলে মিথ্যের আশ্রয়,
   সত্য হয় লাঞ্ছিত।
 এই কারণেই লোকের- মানসিকতার জন্ম নেয় বিকৃত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন