তোমাকে ভালোবেসে

   ✍️ সুজাতা পাল

তোমাকে ভালোবেসে সম্পূর্ন পাল্টে গেছি আমি
চোখের নীচে যে তিলটা ছিল, সেটাও লাগছে অনেক দামী।

মেঘ মানেই বৃষ্টি আর টানা বৃষ্টি মানেই অনাসৃষ্টি
কিন্তু তোমায় ভালোবেসে এখন মেঘ করলেই মনে হয়
পৃথিবীর সব কপটতা ধুয়ে মলিন হয়ে যাবে
একবার যখন হবে আমাদের শুভদৃষ্টি।

শিশুর কান্না শুনলেই বিরক্তির উদ্রেক হতো আমার
কিন্তু তোমায় ভালোবেসে উপলব্ধি হয় আমার
এই স্বার্থপর জগৎ ছাড়াও অস্তিত্ব আছে অন্য একটি স্বর্গদ্বার এর
যেখানে ঈর্ষা, স্বার্থপরতার নেই কোনো স্থান
ভালোবাসা তার মহত্ব নিয়ে ছুটে চলে দুর্বার।

জীবন সায়াহ্নে পৌঁছেও যেন তোমায় ভালোবেসে যাই
শুধু এই জীবনে নয়, আগামী সাত জনমে ও যেন তোমাকেই পাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন