সন্ধান

    ✍️ মৌসুমী গোয়ালা

অবাঞ্ছিত আবির্ভাব মৃত্যুদূতের
গহীন অবসন্ন চেতনাবোধ,
প্রত্যক্ষ পরিচয় মৃত্যুর সাথে
অকস্মাৎ ব্যাধির নির্দয় আঘাতে।

মর্ত্যধূলিতে অবাঙ্মুখ গহ্বর
অন্তহীন অন্তর্হিত স্বর,
পার্থিব মৃদু বর্তিকায়
আত্মার শিখা চিরন্তন প্রজ্জ্বল।

জীবনবীণার সুরের প্রাণস্পন্দনে,
ধূলোমলিন সিক্ত টানাপোড়নে,
মর্তলোক ছাড়ে শরীর
অবিশ্বাস্য আত্মার দীপ্তির সন্ধানে।

মৃত্যুর রসহ্য উন্মোচনে
বার বার আসা ফিরে,
অবিনশ্বরতায় আস্তাশীল থাকা,
অভিজ্ঞতার খনিগর্ভ অন্ধকার জেনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন