ভালোবাসা.com

   ✍️ গোপাল বনিক

আচ্ছা বলতো ,তোকে যদি ভালোবাসি তার বিনিময়ে তু্ই কি দিবি!
উত্তর : সারাদিন পেছনে লাগা, আর খুঁটিয়ে খুঁটিয়ে ঝগড়া।
উত্তর শুনে আহত বাঘের মতো চিৎকার করে উঠি।
এক দন্ড শান্তি আর নির্ঝঞ্ঝাট প্রেমের কোনো সংজ্ঞা নেই বুঝি!
মুচকি হেসে বলে : তা পরে দেখা যাবে।

আমরা প্রতিদিন এখন হোয়াটস্যাপে তর্কযুদ্ধ করি।
আমি তো পুরুষ, মার পেঁচের কাঁটাকুটি খেলায় রোজ হারি।
ওপারে তখন যুদ্ধ জয়ের খিল খিল হাসি।

কবে যে বসন্ত বিকেল আসবে
তর্কযুদ্ধ ছেড়ে দুজনে বসবো কোন এক পড়ন্ত বেলায়।
সূর্যাস্তের টলটলে রঙে মাখামাখি হয়ে -
সেইদিনও তুই শুধু বলবি , আমি শুনবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন