স্বপ্ন

    ✍️জয়তী দেবনাথ

স্বপ্নে ঘেরা মনটা যে মোর বড়োই অভিলাষী।
হাজার রঙের স্বপ্ন শুধুই বুনছে রাশি-রাশি।।
স্বপ্নেরা সব বাসা বাঁধে মনের আঙিনায় ।
আর যে শুধুই বায়না ধরে, আকাশ ছুঁতে চায়।।
কতভাবেই বোঝাই তাদের,  কতই হিসাব কষে।
আকাশ যে বড্ড দূরে অচেনা এক দেশে।।
বাস্তববিমুখ মন যে তবু শোনে না কোনো বারণ।
প্রশ্রয় শুধুই দেয় শখেদের কারণে অকারণ।।
কি করে বোঝাই আমি অবাধ্য মনটারে।
না পাওয়া সেই স্বপ্নগুলি কত্ত আঘাত করে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন