প্রেমিক মন ও চাতক পাখি

    ✍️ মাধুরী লোধ

তোমার অভিমান ছবিতে ফুটে
শ্রাবনের ঘন কালো মেঘ
জলপান করে পরম শান্তিতে ঘুমায়
আমড়া ডালে চাতকের ঝাঁক ।
নারকেল পাতার ফাঁকে ঝিরি ঝিরি ফোঁটা বৃষ্টির ছেলেখেলা তোমার আনন্দাশ্ররুর মতো ।
বোধন থেকে বিসর্জন  উৎসবে মাতোয়ারা মানুষের হৈ হৈ রৈ রৈ
অশান্ত উল্লুক কান ফাটিয়ে ঘটায় শব্দদূষণ,সে সব আমি করি না পরোয়া
আমি শুধু তোমাকেই দেখি , তোমাতেই খুঁজি হরিণের চোখ ।
এখন আর ঋতু মেনে বর্ষণ হয় না পৃথিবীতে ,মানে না পুঁথি পাজি খনার বচন ,
বর্ষণ হয় প্রাকৃতিক খেয়ালে , ঘূর্ণিঝড় বা বজ্র বিদ্যুৎ এর পিলে  মানে না শীত বা হেমন্ত মানে না শরৎ বসন্ত তোমার চাওয়া পাওয়ার হিসেব খাতার মতো ।
তাই তো বলি প্রেম প্রাপ্তি চরম পূর্ণতা শুধু থাকুক দুজন কে ঘিরে ,আমরা দুজনেই তো ঝাঁপ দিয়েছি প্রেম সাগরে একটা সন্ধ্যানী খেরোখাতার আশায় ,দুজন কে জ্বালাতে হবে দুজনের জীবন গিঁট এর সামনে হাজার হাজার মঙ্গল বাতি ।
দুজনকেই টিকতে হবে চৈত্র থেকে ফাল্গুন অবধি এক ই দড়ি সীমা এক ই দাঁড়িপাল্লায় নিক্তি ওজনে।
দুজনের হাতে রাখা প্রেম সুতোয় উড়বে ভালবাসার ঘুড়ি টা ।
দুজনে দুজনের জন্য থাকবো তৃষ্ণার চাতকের মতো বৃষ্টির জলের আশায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন