✍️ তমাল দেবনাথ
হে প্রভু তুমি কী জানো?
কতটা যে তোমায় আমি ভালোবাসি।।
তুমি কাঁদালে আমি কেঁদে যায়।
তুমি হাসালে আমি হেসে যায়।।
তোমার আশীর্বাদে যে শক্তি পাই।
সেই শক্তিতে আমি এগিয়ে যায়।।
তোমায় রাখি আমার হৃদয়ের মাঝারে।
হারিয়ে যেওনা কাছে থেকে মোরে।।
কত শত যে নাম তোমার।
ননীগোপাল নামটি ভালো লাগে আমার।।
ভোরে জেগে লই তোমার নাম।
নিদ্রার সময় করি তোমার নাম।।
তোমার ঐ মিষ্টি বাঁশির শুঁর।
শুনতে লাগে বেশ অপূর্ব মধুর।।
তোমায় নিয়ে আর লিখছিনা আমি।
সদা সর্বদা ভালো থেকো তুমি।।
আমার কাছে তুমি যে সর্বশক্তিমান।
গুরু তোমাকে জানাই শতকোটি প্রণাম।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন