অস্তিত্বের সংগ্রাম


                ✍️মিঠু মল্লিক বৈদ‍্য

ঘন কৃষ্ণ মেঘমালা,ঘন ঘোর গর্জন
দমকা হাওয়া,গাছেদের নাচন
রিমঝিম রিমঝিম সারাদিন সারাক্ষণ।

অবিরত বর্ষণ ;জলময় শহর,দূর্গম পথ ; 
হয়তো জমানো অপরাধের ফল;
অজানা অচেনা পথে ক্ষীপ্র চলন।

ভাসছে বাড়ি ভাসছে গাড়ি
যেদিকে তাকাই কেবল নদী আর নদী
বাইছে তরী দিশাহীন কান্ডারী।

স্মার্ট শহরের মাতাল নেশা
চারদিকে ইমারতের মেলা
তাইতো বদলে গেছে বর্ষার পথদিশা।

জলা নেই; ডোবা নেই ;নেই সরোবর
বর্ষার জলে আজ ডুবছে শহর,
চারদিকে  হাহাকারের রব।

গোমতী ,হাওড়া, মনু,মুহুরী
যেন আজ মহাপ্লাবনী
হয়তো হবে কত দোষের দোষী।

ওরা যে হারিয়েছে গভীরতা,নাব‍্যতা
সে খেয়াল আর হয় না রাখা,
শহরের বুকে বুঝি তাই এতো বান ডাকা!

কত আসে কত যায়,
প্রতিশ্রুতির বাক‍্যবাণ
তবু প্রতিবারেই চলে অস্তিত্বের সংগ্রাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন